বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

বগুড়ার শিবগঞ্জে প্রবাসীর স্ত্রী ও কলেজ পড়ুয়া সন্তানকে খুন

মাহফুজ মন্ডল, বগুড়া
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪৪ অপরাহ্ন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ঘটেছে নৃশংস হত্যাকাণ্ড। সাদুল্লাপুর বটতলা গ্রামের কুয়েতপ্রবাসী ইদ্রিস আলীর বাড়ি থেকে মঙ্গলবার সকালে পুলিশ উদ্ধার করেছে তার স্ত্রী ও কলেজপড়ুয়া ছেলের রক্তাক্ত লাশ। নিহতরা হলেন রানী বেগম (৪০) এবং তার ছেলে ইমরান হোসেন (১৮)। ইমরান বগুড়া শহরের ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্বজনদের বরাত দিয়ে জানা যায়, ইদ্রিস আলী প্রায় আট বছর ধরে কুয়েতে চাকরি করছেন। স্ত্রী রানী বেগম বাড়িতে থাকতেন ছেলে ইমরানকে নিয়ে। মেয়ে পড়াশোনার জন্য শহরে অবস্থান করছেন। সোমবার রাতে খাবার শেষে মা ও ছেলে নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। ভোরে কাজের জন্য রাজমিস্ত্রি এসে ডাকাডাকি করলেও কোনও সাড়া মেলেনি। পরে প্রতিবেশীরা জানালা দিয়ে উঁকি দিয়ে দেখতে পান বারান্দায় রক্তাক্ত অবস্থায় রানী বেগমের লাশ পড়ে আছে, আরেক কক্ষে নিহত হয়েছেন ইমরান।

খবর পেয়ে শিবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) হোসাইন মোহাম্মদ রায়হান, পরিদর্শক (তদন্ত) আবদুস শুকুরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত শুরু করেন। আলামত সংগ্রহের জন্য সিরাজগঞ্জ থেকে সিআইডির ক্রাইম সিন টিমকেও ডাকা হয়।

এলাকাবাসী জানান, বাড়িতে আগে থেকে পালিত এক এতিম যুবক হাসান থাকতেন—ঘটনার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। স্বজনদের অভিযোগ, দুর্বৃত্তরা বাড়ি থেকে ইমরানের মোটরসাইকেল, নগদ অর্থ ও কয়েক ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, লুটপাটে বাধা পেয়ে মা-ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে পূর্বশত্রুতার জেরে পরিচিতরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। ঘাতকদের শনাক্ত করা গেছে, শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।” এই জোড়া হত্যাকাণ্ডে এলাকায় নেমে এসেছে শোক, ক্ষোভ ও আতঙ্ক।

 


এই বিভাগের আরো খবর