বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
ফটিকছড়িতে ৪০ বছরের পুরানো সেতু, ঝুঁকি নিয়ে এলাকাবাসীর পারাপার মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি ফটিকছড়ি প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্টিত কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফটিকছড়িতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত- ২০ ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদকে জেলার শ্রেষ্ঠ গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী জ্যৈষ্ঠের প্রচন্ড দাবদাহে পাইকগাছায় বেড়েছে তালশাঁসের কদর সরকার প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতি গ্রহণ করেছে :নৌবাহিনী প্রধান জৈন্তাপরে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অবৈধ চেয়ারম্যান অপসারণের দাবিতে আনোয়ারায় ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া

বগুড়া জিলা স্কুলে দুর্নীতির অভিযোগে সহকারী প্রধান শিক্ষককে শিবগঞ্জে বদলি

মাহফুজ মন্ডল, বগুড়া
শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৮:৫০ অপরাহ্ন

বগুড়া জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বগুড়া জিলা স্কুলে একাধিক গুরুতর অনিয়ম ও অসদাচরণের অভিযোগের প্রেক্ষিতে সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল মালেক রতনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বদলি করা হয়েছে।

বিদ্যালয়ের শিক্ষক পরিষদের এক জরুরি সভায় উপস্থিত ৫১ জন শিক্ষক সর্বসম্মতিক্রমে এই রদবদলের প্রস্তাবে সমর্থন জানান। অভিযোগে বলা হয়েছে, পরীক্ষার প্রশ্নপত্র প্রস্তুত ও ছাপার নামে অতিরিক্ত ব্যয় দেখিয়ে বিদ্যালয়ের তহবিল থেকে টাকা আত্মসাৎ করেছেন আব্দুল মালেক। সম্প্রতি তৃতীয় শ্রেণির ইংরেজি পরীক্ষায় গুরুতর প্রশ্নপত্র বিভ্রাটের ঘটনায় তার অবহেলা ও অব্যবস্থাপনার দায় নির্ধারিত হয়। এতে শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত হয় এবং পুনরায় প্রশ্ন ছাপাতে বিদ্যালয়ের আর্থিক ক্ষতি হয়।

একাধিক শ্রেণির প্রশ্নপত্র কাউকে না জানিয়ে নিজের ইচ্ছেমতো পরিবর্তন করে ছাপানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগে আরও বলা হয়েছে, বিদ্যালয়ের নীতিমালা উপেক্ষা করে তিনি একক সিদ্ধান্ত নিতেন, সহকর্মীদের সঙ্গে অশোভন ও কখনো গালিগালাজপূর্ণ ভাষায় কথা বলতেন।

বিদ্যালয়ের অনলাইন পোর্টাল, ফেসবুক পেজ ও অন্যান্য যোগাযোগমাধ্যম এককভাবে নিয়ন্ত্রণ করে তিনি সেখানে ব্যক্তিগত ছবি, সন্তানের কৃতিত্ব এবং বিভ্রান্তিকর পদবি ব্যবহার করতেন। সরকারি চাকরি বিধিমালার ৫ নম্বর ধারার সুস্পষ্ট লঙ্ঘন করে তিনি দীর্ঘদিন প্রকাশ্যে রাজনৈতিক পক্ষপাতিত্ব করেছেন।

প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বীর ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে তিনি একাধিকবার সুবিধাজনক বদলি আদায় করেন এবং প্রশাসনে প্রভাব বিস্তার করেন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়, জেলা শিক্ষা অফিসের সভায় তিনি শিক্ষার্থীদের আন্দোলনে না নামতে শিক্ষকদের চাপ দিতে বলেন, যা সাংবিধানিক অধিকার লঙ্ঘনের শামিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অভিযোগ রয়েছে, আবদুল মালেক ও তার স্ত্রী (যিনি একই স্কুলে শিক্ষকতা করেন) দীর্ঘদিন ধরে পরীক্ষাসহ প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে একচ্ছত্র প্রভাব বিস্তার করেছেন। তাদের অনুমতি ছাড়া কোনো সিদ্ধান্ত কার্যকর হতো না।

এসএম জিয়াউল হায়দার হেনরি, সহকারী পরিচালক (মাধ্যমিক), ২৩ জুলাই ২০২৫ তারিখে স্বাক্ষরিত এক আদেশে মো. আব্দুল মালেককে বগুড়া জিলা স্কুল থেকে বদলি করে সিনিয়র সহকারী শিক্ষক (জীববিজ্ঞান) হিসেবে শিবগঞ্জ সরকারি মডেল স্কুল, চাঁপাইনবাবগঞ্জে পদায়ন করা হয়েছে।

জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ বলেন, “সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদ্যালয়ের স্বচ্ছতা ও সুশাসন বজায় রাখতে আমরা দায়বদ্ধ।”

আবদুল মালেক রতনের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো এখন আর শুধু বিদ্যালয়ের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ নেই। জাতীয়, স্থানীয় ও দেশের একাধিক অনলাইন পত্রিকায় তার অনিয়ম ও অসদাচরণের খবর প্রকাশিত হয়েছে। ফেসবুক, ইউটিউব ও ব্লগসহ সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ট্রল, সমালোচনা ও ঘৃণাভিত্তিক প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে।

অভিভাবক, শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের মতে, এসব ঘটনা বগুড়া জিলা স্কুলের দীর্ঘদিনের গৌরবময় ঐতিহ্যে কালো ছায়া ফেলেছে। তারা অবিলম্বে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সম্প্রতি এসএসসি পরীক্ষায় এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের “ক্যারিয়ার শিক্ষা” বিষয়ে ইচ্ছাকৃতভাবে অর্ধেক নম্বর দেওয়ার অভিযোগও ওঠে, যার ফলে অনেক শিক্ষার্থীর ফলাফল খারাপ হয়। এ বিষয়েও আব্দুল মালেককে দায়ী করা হচ্ছে। এর প্রতিবাদে শিক্ষার্থী ও অভিভাবকরা আন্দোলনে নামে এবং তার বদলি ও শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে।

প্রশ্নপত্র ত্রুটি, অর্থ আত্মসাৎ, স্বেচ্ছাচারিতা ও রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগে এই বদলি কার্যকর হলেও, বিদ্যালয়ের অভ্যন্তর থেকে অভিযোগ উঠেছে এই ঘটনা যেন বিচ্ছিন্ন পদক্ষেপে সীমাবদ্ধ না থাকে। তারা আবদুল মালেকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে স্থায়ী শাস্তি নিশ্চিত করার দাবিও জানাচ্ছেন। অভিযোগ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মো. আব্দুল মালেক ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


এই বিভাগের আরো খবর