বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

বগুড়া-১ আসনে ৭ প্রার্থীর মনোনয়ন জমা, বিএনপিতে চূড়ান্ত প্রার্থী নিয়ে জল্পনা

শামীম হোসেন সুজন, সোনাতলা (বগুড়া)
সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সারিয়াকান্দি–সোনাতলা) আসনে মোট ৭ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে এ আসনে মোট ৯ জন মনোনয়ন ফরম সংগ্রহ করলেও নির্ধারিত সময়ের মধ্যে ২ জন প্রার্থী মনোনয়ন জমা দেননি।
বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে এ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন দুই নেতা। তারা হলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম এবং বগুড়া জেলা বিএনপির সিনিয়র  সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি  আহসানুল তৈয়ব জাকির। এর মধ্যে আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম গত ১৭ ডিসেম্বর বিএনপির
মনোনয়ন লাভ করেন। তিনি সোমবার দুপুরে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মিজ সুমাইয়া ফেরদৌসের কার্যালয়ে তার মনোনয়ন ফরম জমা দেন।
অন্যদিকে একেএম আহসানুল তৈয়ব জাকিরকে গত ২৮ ডিসেম্বর রাতে একই আসনে বিএনপির মনোনয়ন প্রদান করা হয়। তিনি বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
এদিন বিকেলে একই কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বায়তুল মাল বিষয়ক সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন তার মনোনয়ন ফরম জমা দেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হিসেবে সোনাতলা উপজেলা শাখার সভাপতি এবিএম মোস্তফা কামাল পাশা মনোনয়ন ফরম দাখিল করেন।
পাশাপাশি বগুড়া জেলা গণফোরামের সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলি এবং বাংলাদেশ কংগ্রেস বগুড়া জেলা শাখার সভাপতি মো. আসাদুল হকও মনোনয়ন জমা দিয়েছেন।
এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন শাহাজাদী আলম লিপি। উল্লেখ্য, এ আসনে মনোনয়ন ফরম সংগ্রহকারী ৯ জনের মধ্যে স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কাজলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ এস এম রফিকুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী ফুল বাবু শেষ পর্যন্ত মনোনয়ন ফরম জমা দেননি।
বিএনপির চূড়ান্ত প্রার্থী কে হচ্ছেন—জল্পনা তুঙ্গে বগুড়া-১ আসনে বিএনপির একাধিক প্রার্থীর মনোনয়ন দাখিলকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও কৌতূহল বেড়েছে। একেএম  আহসানুল তৈয়ব জাকির  দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক ভাবে সক্রিয় এবং তার একটি শক্ত সংগঠনিক ভিত্তি রয়েছে বলে মনে করছেন অনেকে। কাজী রফিকুল ইসলাম – নির্বাচনী প্রচারণায় তিনি সভা–সমাবেশ, গণসংযোগ ও দলীয় কর্মীদের সংগঠিত করার কাজ করেন।
দলীয় সূত্রে জানা গেছে , কেন্দ্রীয় সিদ্ধান্ত ও রাজনৈতিক কৌশলের ওপর ভিত্তি করেই শেষ পর্যন্ত বগুড়া-১ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করা হবে। ফলে মনোনয়ন যাচাই-বাছাই শেষে কে দলীয় প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে থাকবেন—তা নিয়ে দলীয় নেতাকর্মী ও ভোটারদের মধ্যে অপেক্ষা বাড়ছে।


এই বিভাগের আরো খবর