বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

বড়াইগ্রামে তীব্র দাবদাহ, স্যালাইন পানি নিয়ে সড়কে এমপি ডা. সিদ্দিকুর রহমান

অমর ডি কস্তা, নাটোর
মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ৬:০০ অপরাহ্ন

আজ মঙ্গলবার দুপুর ১২টায় নাটোরের বড়াইগ্রামের তাপমাত্রা চলছিলো ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এই তীব্র তাপদাহে কর্মের সন্ধানে এবং অতি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষের জন্য সুপেয় স্যালাইন পানি পানের সুযোগ সৃষ্টি করে দিলেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আ’লীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক আলহাজ্ব ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া শহরের প্রধান সড়কে নিজ হাতে সুপেয় স্যালাইন পানি পান করিয়ে দেন দাবদাহে পিপাসুদের। পরে দাবদাহকালীন সুপেয় স্যালাইন পানি বিতরণের উদ্বোধন করেন তিনি।

বিশিষ্ট চিকিৎসক ও স্থানীয় সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারীর পরামর্শ ও নির্দেশনায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এই সুপেয় স্যালাইন পানি বিতরণ কার্যক্রমের আয়োজন করে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সৈকত হোসেন জানান, দাবদাহ চলাকালীন প্রতিদিন ৬০০ লিটার সুপেয় স্যালাইন পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।

এতে পথচারী সহ কর্মে ও জরুরী কাজে বের হওয়া গড়ে ৩ হাজার মানুষ এ পানি পান করতে পারবে। সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, তীব্র এই গরমে ঘর থেকে বের হওয়া মানুষের স্বাস্থ্যের যতেœ এই সুপেয় স্যালাইন পানি পান করাটা জরুরি। তবে পিপাসুদের এক গøাস পানি একবারে নয়, আস্তে আস্তে পান করার পরামর্শ দিয়েছেন তিনি।

দাবদাহকালীন সুপেয় স্যালাইন পানি বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা সহ স্থানীয় আ’লীগের নেতৃবৃন্দ ও অন্যান্য সুধীজন।


এই বিভাগের আরো খবর