বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

বদলগাছীতে র‌্যাবের অভিযানে হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এস,এম মোস্তাকিম ,বদলগাছী (নওগাঁ)
শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৯:৩১ অপরাহ্ন

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল ১৯ এপ্রিল নওগাঁ-বদলগাছী থানার মহেশপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩০গ্রাম হেরোইন এবং মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত নগদ-২৬,৮৩০ টাকাসহ ধৃত মাদক ব্যবসায়ী গ্রেফতার।

আটককৃতরা হলেন- মোঃ নুর আলম (৫৫), পিতা-মৃত কাশেম আলী দেওয়ান, মোঃ মিলন হোসেন (২৮), পিতা-মোঃ নজরুল ইসলাম, মোঃ শাকিল হোসেন (২০), পিতা-মোঃ সালাম হোসেনকে গ্রেফতার ও পলাতক আসামী, মোঃ হাসান মন্ডল (৬৮), পিতা-মৃত দুবাই মন্ডল, তারা নওগাঁ জেলার বদলগাছী থানার মহেশপুর গ্রামের বাসিন্দা।

গ্রেফতারকৃত আসামী নুর আলম চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। সে জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ধৃত আসামী মিলন, শাকিল ও পলাতক আসামী হাসান এর মাধ্যমে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।

মাদক ক্রয়-বিক্রয়ের এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল উক্ত ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। অদ্য ১৯-০৪-২০২৪ ইং তারিখে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামীদেরকে মাদক ক্রয়-বিক্রয়ের সময় র‌্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল নওগাঁ জেলার বদলগাছী থানাধীন মহেশপুর এলাকা থেকে নুর আলম, মিলন ও শাকিল কে আটক করে এবং হাসান কৌশলে পালিয়ে যায়।পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামীদেরকে তল্লাশি করলে তাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত নগদ-২৬,৮৩০ টাকাসহ অবৈধ মাদকদ্রব্য ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।


এই বিভাগের আরো খবর