সিলেট প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় প্রধান আসামি বাসচালক শহীদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২ জানুয়ারি) সকাল ৯টার দিকে পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ২৬ ডিসেম্বর রাতে ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে বাসচালক, বাসচালকের সহযোগীসহ অজ্ঞাতনামা তিনজনের বিরুদ্ধে মামলা করেন।
এর আগে, গত ২৮ ডিসেম্বর বাসচালকের সহযোগী রশিদ আহাম্মেদকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।