বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

বিএনপির কেউ প্রতিহিংসা প্রতিশোধে লিপ্ত হবেন না : মাওলানা তোহা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
শনিবার, ১০ আগস্ট, ২০২৪, ৬:২৮ অপরাহ্ন

রাজনৈতিক ২২টি মামলায় কারা নির্যাতিত বিএনপি নেতা মাওলানা ফজলে রাব্বি তোহা রাজপথে সরব নেতৃত্ব দিচ্ছেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ ছেড়ে দেশত্যাগের পর থেকেই বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বিজয়োল্লাসে মেতেছে বিএনপি নেতাকর্মীরা। অংশ নিচ্ছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

গতকাল বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে বিজয় মিছিল বের হয়। নেতৃত্ব দেন জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা ফজলে রাব্বি তোহা। স্থানীয় বিএনপি, অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও ছাত্র জনতা ও সাধারণ মানুষ বিজয়োল্লাস করে।
বাসস্ট্যান্ডে আয়োজিত সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি নেতা মাওলানা ফজলে রাব্বি তোহা বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশ দয়া করে কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না, প্রতিহিংসা প্রতিশোধে লিপ্ত হবেন না।

নিজ গ্রামের বাসিন্দাসহ কোনো ধর্মের কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকে। প্রতিবেশীদের নিরাপত্তায় ঢাল হিসেবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। বিভেদ, হিংসা–প্রতিহিংসা ভুলে প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। ধ্বংস নয়, প্রতিশোধ নয় কিংবা প্রতিহিংসা নয়। ভালোবাসা, শান্তি এবং জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে।

মাওলানা তোহা বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা উপেক্ষা করে যারা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত থাকবে তাদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কলঙ্কিত করবেন না।


এই বিভাগের আরো খবর