মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
তিন বিয়ে করা বাবাকে ‘হানি ট্র্যাপে’ ফেলে অপহরণের পর হত্যা কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার পাইকগাছায় বেতাঙ্গী নদীর পাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার উত্তরায় তিন অভিযানে ৬ জন গ্রেপ্তার, অপহৃত ব্যক্তি উদ্ধার কুড়িগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল-ভারতীয় ঔষধ উদ্ধার সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন সভাপতি সেলিম শেখ, সাধারণ সম্পাদক এমদাদুল হক শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন বন্দরে কলেজ ছাত্রী কে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবা ও ভাইকে কুপিয়ে জখম মাদকবিরোধী অভিযানে চার ব্যক্তিকে দণ্ড, অর্থদণ্ডসহ কারাদণ্ড প্রদান গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফুলপুরে পার্টনার কংগ্রেস, কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব নান্দাইলে পিআইবির তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ সমাপ্ত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে-কলমে আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রশিক্ষণ কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আনোয়ারায় জোড়া খুন: ঋণের স্ট্যাম্প চুরি করতে গিয়ে মা-মেয়েকে হত্যা, স্বীকারোক্তি একযোগে সিংহভাগ পত্রিকা বন্ধ করে দেওয়া ছিল শেখ মুজিবের পতনের অন্যতম কারণ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আনোয়ারায় হিজরি নববর্ষ উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস

অসম্ভবকে সম্ভব করার রাজনীতির যাদুকর ছিলেন বেগম খালেদা জিয়া

নাবিলা আফরিন, হালুয়াঘাট, ময়মনসিংহ
শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬, ৭:৫৭ অপরাহ্ন

বিএনপির যুগ্ম মহাসচিব ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন,

“অসম্ভবকে সম্ভব করার রাজনীতির যাদুকর ছিলেন বেগম খালেদা জিয়া। একজন গৃহবধু থেকে জনগণের ভালোবাসার জোয়ারে ভেসে তিনি ‘দেশনেত্রী’ , “ স্ট্যাচু অব লিবার্টি”, ‘মাদার অব ডেমোক্রেসি’ উপাধিতে ভূষিত হয়েছিলেন ।

দেশের প্রথম মহিলা এবং তিনবারের প্রধানমন্ত্রী ও দুইবারের বিরোধী দলীয় নেতা হয়ে জনকল্যাণে ও জন অধিকার প্রতিষ্ঠায় তিনি সফলভাবে নেতৃত্ব দিয়েছেন । তিনি ছিলেন গণতান্ত্রিক রাজনীতির মুকুটবিহীন সম্রাজ্ঞী। জাতীয়তাবাদী রাজনীতির পাঠশালা । তাঁর জীবন ছিলো ত্যাগ , সংগ্রাম ও সাফল্যের মহাকাব্য । “

আজ শুক্রবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের মহিলা মার্কেট প্রাঙ্গণে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত বিএনপির সদ্যপ্রয়াত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দোয়া ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার ঋণ পরিশোধ প্রসঙ্গে তারেক রহমানের করা একটি বক্তব্যের প্রেক্ষিতে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, “বেগম খালেদা জিয়া জনগণের কাছে ঋণী নন, বরং এই দেশের জনগণই বেগম খালেদা জিয়ার কাছে চিরঋণী। সে ঋণ কোনো দিনই পরিশোধ করা জনগণের পক্ষে সম্ভব হবে না। আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া না থাকলে গনতন্ত্র আলোর মুখ দেখতো না , জনগণ চিরদিনের জন্য অধিকার বঞ্চিত থাকত এবং দেশের স্বাধীনতা- সার্বভৌমত্ব বিকিয়ে যেতো এবং বাংলাদেশ সিকিমে পরিণত হতো। “
তিনি আরও বলেন,
“স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামে বেগম খালেদা জিয়া ছিলেন এক জীবন্ত প্রতীক। কারাগার, নির্যাতন, অসুস্থতা—কোনো কিছুই তাকে জনগণের অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে আপস করাতে পারেনি। মৃত্যুর পরও তিনি আমাদের সাহস, শক্তি .প্রেরণা ও দেশপ্রেমের বাতিঘর হয়ে থাকবেন।”

এর আগে একই দিন উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে আয়োজিত পৃথক দোয়া ও মিলাদ মাহফিলেও অংশ নেন বিএনপির এই যুগ্ম মহাসচিব। সেখানে তিনি বলেন,
“দেশের সার্বভৌমত্ব রক্ষা ও গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়া যুগ যুগ ধরে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন। তার রেখে যাওয়া আদর্শ ও সংগ্রামের পথ ধরেই আমাদের এগিয়ে যেতে হবে।”
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন,
“আজ আমরা শোকাহত, কিন্তু ভেঙে পড়ার সময় নয়। এই শোককে শক্তিতে পরিণত করতে হবে। দেশনেত্রীর অসমাপ্ত কাজ শেষ করতে তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আসন্ন নির্বাচনে নিরংকুশ বিজয়ের মাধ্যমে
গণতন্ত্র পুনরুদ্ধারে বিজয়ী করাই হবে বেগম খালেদা জিয়ার প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা।”
দোয়া ও মিলাদ মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অন্যান্যের মধ্যে হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর,যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আলী আশরাফ, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, হালুয়াঘাট পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান মহিউদ্দিন, হুমায়ুন কবির, তাজিকুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা অধ্যক্ষ এখলাস উদ্দিন , বদরুল আহসান খান ,
এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খান , শ্রমিক দলের সভাপতি আবদুল গনি , জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নিলু , জেলা যুব দলের সহ সভপতি তারিকুল ইসলাম চঞ্চল , উপজেলা ছাত্র দলের আহব্বায়ক নাঈমুর অরেফীন পাপন , সিনিয়র যুগ্ম আহবায়ক এম আর আল আমিন , পৌর ছাত্র দলের আহ্ববায়ক নূরে আলম জনি, সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, উপস্থিত ছিলেন ।


এই বিভাগের আরো খবর