শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন জৈন্তাপুরে মেলার নামে পুরাকীর্তি ধ্বংস, ক্ষুব্ধ জনতা; রাজ পরগনার জরুরি বৈঠক মাদক-দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনের ঘোষণা চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেনের লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ট্রাফিক বিভাগের অভিযান: ৪ অবৈধ মাটিবাহী ট্রাক্টর জব্দ গজারিয়ায় আধুনিক মার্কেট ভবন উদ্বোধন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাভিশনের ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠানে অতিথি সাইফুল বারী প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের চূড়ান্ত পরীক্ষায় ইয়েস কার্ড অর্জন করলেন সুর্বনা আক্তার লাবিবা জনগুরুত্বপূর্ণ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে : এমপি লিটন আনোয়ারা হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান দুর্যোগ সহায়তা ও সামাজিক সুরক্ষায় বিএনপি সরকারের মানবিক উদ্যোগ: তথ্য প্রতিমন্ত্রী সালথায় মাদকের বিরুদ্ধে রাস্তায় নেমেছে গ্রামবাসী মতলব উত্তরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখেই যুবকের অকাল মৃত্যু,ফরিদপুরে দাফন মালয়েশিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের বৈধকরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ওয়াদুদ সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি, জলাবদ্ধতায় নাকাল হালুয়াঘাট পৌরবাসী সোনারগাঁয়ের গুহাটা এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ ঐতিহাসিক “কদম রসুল”দরগাহ পরিদর্শনে এমপি ও ডিসি দুই হাসপাতাল ঘুরে সেবার মান নিয়ে অসন্তোষ এলজিআরডি প্রতিমন্ত্রীর যুুক্তরাষ্ট্রে গণিতে পিএইচডিতে পূর্ণাঙ্গ স্কলারশিপ পেলেন মতলবের কৃতি শিক্ষার্থী সানজিদা আক্তার তুলি নগরকান্দায় ব্রাজিল- আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খেলাধুলা সুশৃঙ্খল প্রজন্ম গঠনের হাতিয়ার: এমপি বাচ্চু আনোয়ারায় প্রেমের বিয়ের ৭মাসের মাথায় তরুণীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক হাটহাজারী ধলই ইউপি চেয়ারম্যান আবুল মনসুর কারামুক্ত ফটিকছড়িতে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান উদ্ধার ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে জনমতকে গুরুত্ব দেওয়ার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিশেষ সতর্কবার্তা জারি পাইকগাছায় গাছের ডাব খাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধাকে বিদ্যুৎ’র খুঁটিতে বেঁধে মারপিটের অভিযোগ ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মোতাহার তালুকদার আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা বন্দরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

বিএনপি সবসময়ই ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করে: মাহমুদ হোসেন

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩৬ অপরাহ্ন

পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া, কাউখালী, নেছারাবাদ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মো. মাহমুদ হোসেন বলেছেন, “বাংলাদেশে সব ধর্মের মানুষের সহাবস্থান আছে। বিএনপি সবসময়ই ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করে। একটি নিরপেক্ষ ও জনগণের সরকার গঠনের মাধ্যমে আমরা আবার সেই শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে চাই। আপনারা ভয়ের মধ্যে নয়, নিরাপদে উৎসব পালন করুন এটাই আমাদের প্রত্যাশা।”

আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় পিরোজপুরের ভাণ্ডারিয়া মদনমোহন জিউর মন্দিরে আয়োজিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “ দুঃশাসন, দুর্নীতি ও নির্যাতনের রাজনীতি থেকে মুক্তি পেতে হলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমার পরিবার আগেও আপনাদের সাথে ছিলো, ভবিষ্যতে থাকবে। আমি আপনাদের দোয়া ও সহযোগিতা চাই, যেন এই এলাকার সেবা করার সুযোগ পাই।”

ভান্ডারিয়া পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক বাবু কিরণ চন্দ্র বসু ও সাধারণ সম্পাদক উত্তম কুমার দাসের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম আহবায়ক গোলাম মস্তফা শরিফ, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন মিঠু, পৌর যুবদলের আহবায়ক মেহেদী হাসান মুন্সী, উপজেলা স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম, ছাত্রদল নেতা মাহফুজুল ইসলাম প্রমূখ্য।
পরে উপজেলার ৪৯টি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে শুভেচ্ছা অনুদান তুলে দেন তিনি।


এই বিভাগের আরো খবর