বুধবার, ২৭ মে ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা

বিনম্র শ্রদ্ধায় সুনামগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

সুনামগঞ্জ প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৩:৩০ অপরাহ্ন

​গভীর শ্রদ্ধা আর যথাযথ মর্যাদায় হাওরবেষ্টিত জেলা সুনামগঞ্জে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রত্যুষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। এরপর জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়।

​ভোর ৫টা ৫৯ মিনিটে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন ‘শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রের পক্ষে প্রথম শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এরপর একে একে শ্রদ্ধা জানান পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন এবং সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান।

​শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।​এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করে জেলা পরিষদ, আনসার ও ভিডিপি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। এছাড়াও জেলা শিক্ষা অফিস, বিএডিসি, পানি উন্নয়ন বোর্ড, খাদ্য বিভাগ, জেলা কারাগার, সমাজসেবা কার্যালয়, নির্বাচন অফিস, পরিবার পরিকল্পনা কার্যালয় এবং আবগারি ও ভ্যাট অফিস পুষ্পস্তবক অর্পণ করে।

​দিবসটি উপলক্ষে শ্রদ্ধা জানায় জেলা মৎস্য অফিস, আঞ্চলিক পাসপোর্ট অফিস, যুব উন্নয়ন অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া জেলা তথ্য অফিস, আইনজীবী সমিতি, সড়ক বিভাগ, এলজিইডি, গণপূর্ত অধিদপ্তরসহ জেলা বিএনপি ও মহিলা দলসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন।

​সকাল ৮টায় জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এসময় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশিত হয়। পতাকা উত্তোলন শেষে পুলিশ, আনসার-ভিডিপি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও আকর্ষণীয় শারীরিক কসরত (ডিসপ্লে) প্রদর্শিত হয়। জেলা প্রশাসক ও পুলিশ সুপার কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন।

​দিবসটির গুরুত্ব তুলে ধরে বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানে এক বিশেষ সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা স্বাধীনতার চেতনাকে সমুন্নত রেখে দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

​শহরের প্রধান প্রধান সড়ক ও মোড়গুলোতে আলোকসজ্জা এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে জাতীয় পতাকায় সজ্জিত করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করা হয়েছে। দিনটি উপলক্ষে সরকারি হাসপাতাল, জেলখানা ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করার উদ্যোগ নেওয়া হয়েছে।


এই বিভাগের আরো খবর