শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন জৈন্তাপুরে মেলার নামে পুরাকীর্তি ধ্বংস, ক্ষুব্ধ জনতা; রাজ পরগনার জরুরি বৈঠক মাদক-দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনের ঘোষণা চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেনের লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ট্রাফিক বিভাগের অভিযান: ৪ অবৈধ মাটিবাহী ট্রাক্টর জব্দ গজারিয়ায় আধুনিক মার্কেট ভবন উদ্বোধন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাভিশনের ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠানে অতিথি সাইফুল বারী প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের চূড়ান্ত পরীক্ষায় ইয়েস কার্ড অর্জন করলেন সুর্বনা আক্তার লাবিবা জনগুরুত্বপূর্ণ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে : এমপি লিটন আনোয়ারা হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান দুর্যোগ সহায়তা ও সামাজিক সুরক্ষায় বিএনপি সরকারের মানবিক উদ্যোগ: তথ্য প্রতিমন্ত্রী সালথায় মাদকের বিরুদ্ধে রাস্তায় নেমেছে গ্রামবাসী মতলব উত্তরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখেই যুবকের অকাল মৃত্যু,ফরিদপুরে দাফন মালয়েশিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের বৈধকরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ওয়াদুদ সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি, জলাবদ্ধতায় নাকাল হালুয়াঘাট পৌরবাসী সোনারগাঁয়ের গুহাটা এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ ঐতিহাসিক “কদম রসুল”দরগাহ পরিদর্শনে এমপি ও ডিসি দুই হাসপাতাল ঘুরে সেবার মান নিয়ে অসন্তোষ এলজিআরডি প্রতিমন্ত্রীর যুুক্তরাষ্ট্রে গণিতে পিএইচডিতে পূর্ণাঙ্গ স্কলারশিপ পেলেন মতলবের কৃতি শিক্ষার্থী সানজিদা আক্তার তুলি নগরকান্দায় ব্রাজিল- আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খেলাধুলা সুশৃঙ্খল প্রজন্ম গঠনের হাতিয়ার: এমপি বাচ্চু আনোয়ারায় প্রেমের বিয়ের ৭মাসের মাথায় তরুণীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক হাটহাজারী ধলই ইউপি চেয়ারম্যান আবুল মনসুর কারামুক্ত ফটিকছড়িতে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান উদ্ধার ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে জনমতকে গুরুত্ব দেওয়ার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিশেষ সতর্কবার্তা জারি পাইকগাছায় গাছের ডাব খাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধাকে বিদ্যুৎ’র খুঁটিতে বেঁধে মারপিটের অভিযোগ ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মোতাহার তালুকদার আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা বন্দরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

বিপন্ন প্রজাতির কালোমুখো হনুমান খাবারের সন্ধানে ভাণ্ডারিয়ায় লোকালয়ে

মহিববুল্লাহ হাওলাদার, ভাণ্ডারিয়া (পিরোজপুর)
শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ১০:১৯ অপরাহ্ন

বিপন্ন প্রজাতির কালোমুখো হনুমানটি খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে ভাণ্ডারিয়ার লোকালয়ে। বন্য প্রাণী লোকালয়ে আসায় উৎসুক মানুষ ভিড় জমাচ্ছেন হনুমানটি দেখতে। কেউ কেউ খাবারও দিচ্ছেন। সবশেষে গতকাল শনিবার দুপুরে লক্ষিপুরা মহল্লায় দেখা মিললো কালোমুখো হনুমানটির। এখন ঘুরে বেড়াচ্ছে গ্রামে।
স্থানীয় বাসিন্দা মো. দিদার মাহমুদ এবং মো. হানিফ জানান, বুধবার দুপুর ১২টা নাগাদ হনুমানটি বেপারী বাড়ী দেয়ালের ওপর অবস্থান নেয়। প্রায় আধাঘণ্টা সেখানেই বসেছিল। এতে গ্রামের উত্সুক মানুষ ভিড় জমায়। কেউ কেউ এটিকে বানর, আবার কেউ কেউ উল্লুকও মনে করেছে। এসময় অনেকই কলা খেতে দেন। তবে শিশু আর কৌতূহলী মানুষের চিৎকার চেঁচামেচিতে হনুমানটি বিরক্ত হয়ে একপর্যায়ে ছুটাছুটি কর।

ভ্যান চালক মো. মাসুম জানান, ‘বাণিজ্যিক শহর ভাণ্ডারিয়ায় থেকে দেশের বিভিন্ন এলাকায় কৃষিসহ বিভিন্ন পণ্য আমদানি হয়। খাবার খেতে গিয়ে ফল কিংবা সবজির ট্রাকে উঠে হনুমানটি এখানে আসতে পারে।’ হনুমানটিকে উদ্ধার করে বনে ছেড়ে দেওয়ার দাবি তার। ‘বর্তমানে বাংলাদেশে বিপন্ন প্রাণীদের তালিকায় স্থান পাওয়াদের মধ্যে একটি কালোমুখো হনুমান। এরা দলবদ্ধ হয়ে বসবাস করা বৃক্ষচারী শান্তিপ্রিয় প্রাণী। তবে লোকালয়ে প্রায়ই কালোমুখো হনুমানকে খাবারের সন্ধানে ছোটাছুটি করতে দেখা যায়।’ উপজেলা বন কর্মকর্তা মো. সফিউর রহমান জানান, হনুমানটি ‘দলছুট হয়ে লোকালয়ে আসা হনুমানের কোনো ক্ষতি বা বিরক্ত না করতে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে। অবশ্য এটি কারও কোন ক্ষতি করছে না। বনবিভাগের খুলনা একটি দপ্তর বন্য প্রাণী নিয়ে কাজ করে বিষয়ি তাদের অবহিত করলে তারা এটির ব্যবস্থা নিবে।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সুদেব সরকার বলেন, শুক্রবার ‘কালোমুখো হনুমান লোকালয়ে আসার খবর পেয়েছি। পন্যবাহী ট্রাক বিশেষ করে কলার বোঝাই ট্রাকে চলে আসে। বিষয়টি বন বিভাগের তারা যদি আমাদের সহযোগিতা চায় তাহলে সহযোগিতা করা হবে। ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার বলেন, ‘খাবারের সন্ধানে লোকালয়ে ঘুরছে কালোমুখো হনুমানটি। দ্রুত এবং ঘন ঘন স্থান পরিবর্তন করার ফলে প্রাণীটিকে উদ্ধার করা কঠিন হলেও স্থানীয়দের সহায়তায় এটি উদ্ধারের উদ্যোগ নিয়েছি।


এই বিভাগের আরো খবর