বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মবার্ষিকী পালনে প্রস্তুত রবীন্দ্র কাছারি বাড়ি

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ)
সোমবার, ৬ মে, ২০২৪, ৮:৪৫ অপরাহ্ন

প্রতি বছরের ন্যায় এবারও বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারী বাড়ীতে এখন চলছে সাজ সাজ রব। আগামীকালে (২৫ শে) বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্ম বার্ষিকী। জেলা প্রশাসনের আয়োজনে এবারও তিনদিন ব্যাপী নানা অনুষ্ঠান মালার মধ্য দিয়ে কবির জন্ম বার্ষিকী পালন করবে শাহজাদপুরবাসী। তাই প্রতিদিন রবীন্দ্র ভক্তদের পদচারনায় মুখরিত থাকছে কবীর স্মৃতিবীজরিত কাছারীবাড়ী প্রাঙ্গন।

কবিগুরুর স্মৃতিবীজরিত শাহজাদপুর কাছাড়ি বাড়িতে প্রতিবছরেই জমকালো আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হয় কবির জন্মবার্ষিকী। শাহজাদপুরের সার্বজনিন উৎসবে পরিনত হওয়া এই উৎসবে অংশগ্রহন করতে ইতিমধ্যেই দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসছেন রবীন্দ্রপ্রেমিরা। এবারের জন্মবার্ষিকীটি সফলভাবে পালন করতে রাত-দিন পরিশ্রম করছেন প্রশাসনসহ সংশ্লীষ্টরা। দিবসটিতে বিশ্বমানের একটি অনুষ্ঠান উপহার দিতে রবীন্দ্র গান, নৃত্য ও নাটকের মহড়া চলছে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তত্বাবধানে। শাহজাদপুরজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ।

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মবার্ষিকী পালনে প্রস্তুত রবীন্দ্র কাছারি বাড়ি
অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ ও রবীন্দ্র ভক্তদের স্বাগত জানাতে রবীন্দ্র কাছাড়ি বাড়ি প্রস্তুত বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান।

বিশ্বকবির ১৬৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে কবীর স্মৃতিবিজরিত রবীন্দ্র কাছারি বাড়িতে ২৫’শে বৈশাখ থেকে তিনদিনব্যাপি নানা কর্মসূচি শুরু হবে। অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ, সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্থানীয় সংসদ সদস্য জনাব চয়ন ইসলাম । উল্লেখ্য নাটোরের রানী ভবানীর জমিদারীর একটি অংশ শাহজাদপুরের জমিদারী নিলামে উঠলে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ১৮৪০ সালে মাত্র ১৩ টাকা ১০ আনায় শাহজাদপুরের এই জমিদারী কিনে নেন। ১৮৯০ থেকে ১৮৯৭ এই ৮ বছর কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর শাহজাদপুরের জমিদারী দেখাশুনার জন্য এখানে আসতেন এবং সাময়িক ভাবে বসবাসও করতেন। আর এখানে বসেই কবি রচনা করেছেন কবিতা সোনারতরী, চিত্র, চৈতালী, কল্পনা, ছোটগল্প পোষ্ট মাষ্টার, রাম কানাইয়ের নির্বুদ্ধিতা, ব্যবধান, তারা প্রসন্নের কীর্তি, ছুটি, সমাপ্তি, ক্ষুধিত পাষান, অতিথি, ৩৮ টি ছিন্ন পত্রাবলী, প্রবন্ধ ও গীতাঞ্জলির অংশ বিশেষ, নাটক বিসর্জন এর মত সাহিত্য কর্ম।


এই বিভাগের আরো খবর