পাবনার বেড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হাটুরিয়া – নাকালিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উক্ত ইউনিয়ন কার্যালয়ে সকাল ৮ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বেড়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নূর মোহাম্মদ চাঁদ প্রাং, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সায়েম সালাম, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক রবিউল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা আবু হানিফ বেপারি, বাচ্চু প্রাং ।
উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আরমান সরকার, ইউনিয়ন কৃষক দলের সভাপতি হেকমত আলী, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শাজাহান সরকার, যুবনেতা শফিকুল ইসলাম শিমুল, আমানুল্লাহ, স্বেচ্ছাসেবক নেতা আসসুর আলম খোকন, ছাত্রনেতা রফিকুল ইসলাম প্রমুখ।