সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে কোরবানির পশুর হাট: পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা লালমনিরহাটে ৫০ বছর বয়সের নারীকে ধর্ষণের পর হত্যা ঠাকুরগাঁওয়ে রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি আটকিয়ে চাঁদাবাজি : দুই শ্রমিক নেতা গ্রেফতার

অনলাইন ডেস্ক :
সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০, ১:০২ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
গত রবিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডে চাঁদাবাজির ঘটনায় ২শ্রমিক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সমাজ কল্যান সম্পাদক আরব আলী বক্স (৩০) ও জেলা সিএনজি মালিক সমিতির শ্রম-বিষয়ক সম্পাদক হামিদ বক্স (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। তাদের উভয়ের বাড়ির সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামে। গ্রেফতার পরবর্তী বিশৃংখলা এড়াতে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ মেড্ডা সিএনজি স্টেশন, বিশ্বরোড়সহ বিভিন্ন স্থানে টহল দিচ্ছে। এর আগে গাড়ি আটকিয়ে মারধর করে চাঁদা আদায়ের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা করেন বিজয়নগর উপজেলার রামপুরা এলাকার জজ মিয়ার পুত্র সিএনজি চালক কাজী নুরুল আমিন। গতকাল সোমবার দুপুরে তাদেরকে পুলিশ প্রহরায় ব্রাহ্মণবাড়িয়া আদালতে প্রেরন করা হয়।
জানা যায়, দীর্ঘ দিন ধরে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সমাজ কল্যাণ সম্পাদক ও বিশ্বরোড মোড় শ্রমিক লীগ সাধারন সম্পাদক আরব আলী বক্স বিশ্বরোড মোড়ের সিএনজি চালিতসহ সকল অটোরিক্সা নিয়ন্ত্রন করে আসছে। প্রতিদিন বিশ্বরোড মোড় দিয়ে অন্তত ১২শতাধিক অটোরিক্সা চলাচল করে। এসব গাড়ি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মেড্ডা ও কাউতলীর গাড়ি জেলার আশুগঞ্জ, সরাইল, নাসিরনগর, শাহবাজপুর, মাধবপুরে চলাচল করে। প্রতিটি গাড়ি রশিদ দিয়ে ২০টাকা আর রশিদ ছাড়া ১০টাকা আদায় করে আসছে। বিশ্বরোড এলাকায় ছায়েদ মিয়া, জুবায়ের বক্স (আরব আলী বক্স) চাচাতো ভাই, রাশেদ মিয়া, আব্দুল্লাহ, মোঃ রাহুল মিয়া, মোঃ রিফাত মিয়া, মোঃ ছাদু মিয়া, এনামুল হক, মিজু মিয়া, সালেক মিয়া দু’দলে বিভক্ত হয়ে বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। সকাল সাড়ে ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চাঁদার টাকা উত্তোলন করে। তার রয়েছে লাঠিয়াল বাহিনী। চাঁদা দিতে অস্বীকার করলে মারধরসহ বিভিন্ন হেনস্তা হতে হয় চালকদের। জেলার শ্রমিক সংগঠনের কতিপয় নেতার ছত্রছায়ায় সে এসব অপকর্ম চালিয়ে আসছে। হাইওয়ে থেকে উত্তেলিত চাঁদার একটি অংশ নেতাদের মাঝে বন্টন করে দেয়া হয়। তার কাছে পুরো বিশ্বরোড জিম্মি হয়ে পড়েছে। সরাইল বিশ্বরোড হাইওয়ে এলাকায় আরব আলী বক্সের নিজস্ব হাইম্যাক্স ইউনানী ল্যাবরেটরীজ নামক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেখানেই বসেই বিশ্বরোড এলাকার চাঁদাবাজি নিয়ন্ত্রন করে। সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের ইমান আলীর পুত্র আরব আলী বক্সের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর, সরাইল, বিজয়নগর এবং মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ ৪টি মামলা রয়েছে।


এই বিভাগের আরো খবর