সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী মাসেই লালমনিরহাট বাসি’র জন্য আসছে সুখবর: দুর্যোগ ও ত্রাণমন্ত্রী ভাণ্ডারিয়ায় দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বন, পরীক্ষার্থীসহ ৪ জন বহিষ্কার কাউখালীতে ৪পরীক্ষার্থী ফল নিয়ে অনিশ্চয়তা: দুই দিনে দুই সিলেবাসে পরীক্ষা পাইকগাছায় পল্লী বিদ্যুৎ অফিস বোমা মেরে উড়িয়ে দেয়ার অভিযোগে হুমকিদাতা আটক লালমোহনে ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিশ্রাম ও পানি বিতরণ হোমনার গর্ব ডাঃ সাইফুল ইসলাম এর এমআরসিপি ডিগ্রী অর্জন শেরপুর জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে এ, কে, এম জহিরুল ইসলামের দায়িত্বভার গ্রহণ প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ আবদাল আহমদ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় হকারকে মারধর,বিএনপি নেতা গ্রেফতার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, নালিতাবাড়ীর সেই ভূমি কর্ককর্তাকে বদলি কিশোরগঞ্জে ১৮ কেজি গাঁজাসহ তিন আটক নওগাঁর আত্রাই সেচ পাম্প চালু করতে বাধা, পুড়ছে ১৮ বিঘা জমির ভুট্টা গাছ গায়ে গতরে খেটে দুবেলা দুমুঠো ডাল ভাতের ব্যবস্থা চায় গোয়াইনঘাটের বারকি শ্রমিকরা পাইকগাছায় ইয়াবাসহ দু-মাদক বিক্রেতা আটক : মটরসাইকেল জব্দ বগুড়ার শিবগঞ্জে ২ টি খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম অরবিন্দ শিশু হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময় করেন সরিষাবাড়িতে মাদক বিরোধী ক্যাম্পেইন -২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ফুলবাড়ী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হকের গণসংযোগ হাসনাবাদ ইউনিয়নে মানবিক চিকিৎসক সাইদুল ইসলাম নান্দাইলে হোমিওপ্যাথিক চিকিৎসা হ্যানিম্যানের ২৭১ তম জন্মজয়ন্তী উদযাপন রায়গঞ্জে আট গ্রামের মানুষের চলাচলে একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো “ফ্যাক্টচেক” ছাড়া এনসিপি’র বিবৃতি হতাশাজনক :শিক্ষামন্ত্রী নারায়ণগঞ্জে নীট শিল্পপল্লী পরিদর্শন করলেন বস্ত্র ও পাটমন্ত্রী নগরকান্দায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম প্রধান হাতিয়ার: প্রতিমন্ত্রী নান্দাইলে দলবদ্ধ ধর্ষণের শিকার এক নারী শাল্লায় শ্রমিকের আকাল, হাওরের ধান রক্ষায় দলবদ্ধ উদ্যোগের তাগিদ কুষ্টিয়া অঞ্চলে তাপ প্রবাহ, উষ্ণায়নের প্রভাব মোকাবিলা ও পরিবেশ বিপর্যয় রোধে জরুরি পদক্ষেপের আহ্বান শামীম মাহমুদের সুর-সংগীতে বারীর কথায় নতুন গান, কণ্ঠে সাথী খান ও জিসান খান কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ঠাকুরগাঁও: ঘরবাড়ি বিধ্বস্ত, গুরুতর আহত ১

ভাণ্ডারিয়ায় দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বন, পরীক্ষার্থীসহ ৪ জন বহিষ্কার

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

পিরোজপুরের ভাণ্ডারিয়া দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

একই ঘটনায় দায়িত্বরত দুই কক্ষ পরিদর্শক ও কেন্দ্র সচিবের এক সহকারীকে কেন্দ্রের সকল কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

রবিবার সকালে উপজেলার শাহাবুদ্দিন সিনিয়র কামিল মাদরাসা কেন্দ্রে গণিত (১০৮) পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কেন্দ্রসচিব ও ঐ মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহম্মদ আব্দুর রহীম।

বহিষ্কার হওয়া পরীক্ষার্থী মো. মাসুম বিল্লাহ উপজেলার আল গাযযালী ইসলামিয়া কামিল মাদরাসা শিক্ষার্থী ছিলেন বলে জানা যায়। তার রোল নম্বর ২৩১৬৯১ এবং রেজিস্ট্রেশন নম্বর ২৩১৮৭২৯৯৫৯।

এছাড়া ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দুই কক্ষ প্রত্যবেক্ষক সহকারী অধ্যাপক পরিতোষ সমদ্দার, সহকারী শিক্ষক ছগির হোসেন এবং কেন্দ্র সচিবের সহকারী মো. এমদাদুল হককে অত্র কেন্দ্রের সকল কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।

কেন্দ্রসচিব অধ্যক্ষ মাওলানা মুহম্মদ আব্দুর রহীম জানায়, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে ভবিষ্যতেও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।


এই বিভাগের আরো খবর