মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনামঃ
কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার পীরগাছায় ১৫–২০ বার ফোনেও ফায়ার সার্ভিস অনুপস্থিত: আগুনে তিন বসতঘর পুড়ে ছাই হাওরে আর চলবে না ‘ঠিকাদার পোষা’ প্রকল্প: ত্রাণ মন্ত্রীর হুঁশিয়ারি ৯৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বেড়ায় হাট বাজারে মাছ সংকট বিপাকে ক্রেতা বিক্রেতা ফুলবাড়ীতে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত সালথায় মাদক সেবনের দায়ে চার যুবকের বিনাশ্রম কারাদণ্ড সাতক্ষীরায় আম সংগ্রহ ও বিপনন কার্যক্রম শুরু শ্রীপুরে ড. মাহমুদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী লিমনের জানাজা শেষে মাদারগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তায় সংস্কার জরুরি, নবায়নযোগ্য জ্বালানিতে জোর বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ঈদুল আজহা হ্যাপিনেস অফারের পাশাপাশি অপোর নিশ্চিন্ত রিপ্লেসমেন্টের ঘোষণা মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত-৪ পাইকগাছায় বাঁক সরলীকরণের কাজ বন্ধ, টাকা দাবির অভিযোগ পটুয়াখালীতে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দিনাজপুর-৩ আসনের এমপির সঙ্গে চিকিৎসালয় কমিটির নেতৃবৃন্দের আলোচনা লালমনিরহাটে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রোর জনস্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা নজরুল বিশ্ববিদ্যালয়ে রিসার্চ সোসাইটির তরুণ গবেষকদের বরণ অনুষ্ঠিত নবীনগরের সলিমগঞ্জ বাজারে জলাবদ্ধতা, দুর্ভোগে ক্রেতা-ব্যবসায়ীরা ময়মনসিংহের ফুলপুরে রক্সি হাইব্রিড ধানের বাম্পার ফলন হাওরে হাহাকার: কৃষকের ভাগ এখন ‘নয়নভাগায়’ নকলায় গাঁজাচাষি আটক ১ নান্দাইলে আন্তঃ স্কুল রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ জামালপুরে বালুমহাল ইজারা নিয়ে দ্বন্দ্ব: অডিও বিকৃতির অভিযোগ শ্রমিকদল সভাপতির ইনসি সিমেন্ট কোম্পানির আয়োজনে কুড়িগ্রাম জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নে সভা সরিষাবাড়ীতে কলা গাছের পাতা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ ময়মনসিংহ ফুলবাড়ীয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তরুণের আত্মহত্যা আয় বাড়েনি, করের বোঝা ভারী হচ্ছে পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার

ভাণ্ডারিয়ায় দুইদিনে ১৭টি চোরাই গরু উদ্ধার আন্তঃ উপজেলা গরু চোর চক্রের নারীসহ ৫ সদস্য গ্রেফতার

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৪:১২ অপরাহ্ন

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গত দুই দিনে আন্তঃ জেলা গরু চোর চক্রের ১ নারীসহ ৫ সদস্যকে গ্রেফতার করেছে ভাণ্ডারিয়া থানা পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায় গত ১৭ মার্চ মঙ্গলবার ৬টি চোরাই গরুসহ মো: কামরুল হাওলাদার ও সাইদুল আকনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আজ বুধবার ভোর রাতে পুলিশ অভিযান চালিয়ে ভাণ্ডারিযা উপজেলার ভিটাবাড়িয়া গ্রাম থেকে ৭টি এবং কাউখালী উপজেলার শিয়ালকাঠির জোলাগাতি গ্রাম থেকে ৪টি সহ মোট ১১ টি চোরাই গরুসহ উত্তর ভিটাবাড়িয়া গ্রামের জাকির জোমাদ্দার এর ছেলে মো শামীম জোমাদ্দার (২৭), কাউখালী উপজেলার জোলাগাতি গ্রামের মৃত ইংগুল উদ্দিন আকন এর ছেলে মো. বেলায়েত আকন (৫০), ভাণ্ডারিয়ার ভিটবাড়িয়া গ্রামের হারুন বয়াতির স্ত্রী তাছলিমা বেগম (৪৮) কে গ্রেফতার করা হয়েছে।

ভাণ্ডারিয়া থানার ওসি (তদন্ত) রত্নেশ্বর কুমার মন্ডল বলেন, গ্রেফতারকৃতরা আন্তজেলা গরু চোর চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হবে।
এ অভিযানের ফলে পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠি জেলায় গরু চুরি কমে আসবে বলে ধারণা করা যাচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরো খবর