পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পারিবারিক কলহের জেরে বিষপানে আসিয়া খাতুন (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত আসিয়া খাতুন উপজেলার ৪ নং ইকড়ি ইউনিয়নের আতরখালী গ্রামের মোঃ জিহাদ হোসেন রুবেল এর স্ত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ সোমবার (৫ জানুয়ারি) দুপুর অনুমান দিকে আসিয়া খাতুন নিজ বাড়িতে কীটনাশক পান করেন। বিষক্রিয়ার পরপরই বমি শুরু হলে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে তাকে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু পথেই তার মৃত্যু হয়।