মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

মচমচে ভুঁড়ি ভুনা করবেন যেভাবে

অনলাইন ডেস্ক :
বুধবার, ১৩ জুলাই, ২০২২, ৫:২৬ পূর্বাহ্ন

ঢাকা প্রতিদিন লাইফস্টাইল ডেস্ক : গরু বা খাসির ভুঁড়ি খেতে সবাই কমবেশি পছন্দ করেন। কোরবানি ঈদের পরপরই সবার ঘরে ভুঁড়ি খাওয়ার ধুম পড়ে যায়। ভুঁড়ি রান্নার ক্ষেত্রে একেকজন একেক রেসিপি অনুসরণ করেন। আবার অনেকে ভুঁড়ি রান্না করতেও গিয়েও মনমতো হয় না। তবে আপনি যদি পারফেক্ট উপায়ে খুব সহজেই ভুঁড়ি রান্না করতে চান তাহলে এই রেসিপি অনুসরণ করুন। জেনে নিন মচমচে ভুঁড়ি ভুনা করবেন যেভাবে।

উপকরণ

১. গরু বা খাসির ভুঁড়ি দেড় কেজি
২. তেল পরিমাণমতো
৩. পেঁয়াজ ২ কাপ
৪. আদা/রসুন বাটা ২ টেবিল চামচ
৫. গরম মসলা সামান্য
৬. হলুদ গুঁড়া ১ টেবিল চামচ
৭. মরিচ গুঁড়া ১ টেবিল চামচ
৮. ধনে গুঁড়া ১ টেবিল চামচ
৯. জিড়ার গুঁড়া ২ চা চামচ
১০. শুকনা মরিচ ৪-৫টি
১১. টমেটো ১টি
১২. পানি ২ কাপ ও
১৩. লবণ স্বাদমতো।

পদ্ধতি

একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ, আদা-রসুন বাটা দিয়ে সামান্য কষিয়ে নিন। তারপর একটু পানি দিয়ে নেড়ে একে একে সব মসলা পরিমাণমতো মিশিয়ে নিন। শুধু জিরা ১ চা চামচ দিয়ে বাকিটুকু পরে দেওয়ার জন্য রেখে দিতে হবে। মসলা ভালো করে কষানো হলে এর মধ্যে ভুঁড়ি দিয়ে ৫-৬ মিনিট কষিয়ে নিন। এ সময় চুলার আঁচ মাঝারিতে রাখুন। তারপর ২ কাপ পানি দিয়ে ঢেকে দিন।

কিছুক্ষণ পরপর নেড়ে দিন যেন নিচে লেগে না যায়। পানি শুকিয়ে গেলে ১ চা চামচ টালা জিরার গুঁড়া দিয়ে ভালো করে ভেজে নিন। ৪-৫ মিনিট চুলার আঁচ বাড়িয়ে দিয়ে অনবরত নেড়ে নিন। তারপর চুলার আচ কমিয়ে আরও ৭-৮ মিনিট ভেজে নিতে হবে। যদি আরও ভাজা ভাজ করতে চান, তাহলে সময় নিয়ে অল্প আঁচে রান্না করতে হবে।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর