বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন

মতলবে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ইভটিজারদের হামলায় বাবা নিহত

মতলব (চাঁদপুর) প্রতিনিধি
রবিবার, ৮ মার্চ, ২০২৬, ৮:৩১ অপরাহ্ন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হরিণা গ্রামে স্কুলে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ইভটিজিং করতো ফাহিম, সাফিন, রিফাত, রিয়াদ ও মেহেদী নামের কয়েকজন বখাটে যুবক।

মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিতা জাকির মিয়াজীকে (৪৫) পিটিয়ে হত্যা করেছে ওই বখাটে যুবকরা। প্রায় ১৩ দিন ধরে চিকিৎসাধীন থাকাবস্থায় আজ রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জাকির হোসেন মৃত্যুবরণ করেন।

জানা গেছে, কৃষক জাকির হোসেনের মেয়ে সাকিবা আক্তার (১৫) নিশ্চিন্তপুর হাইস্কুলে ৯ম শ্রেনীতে পড়ালেখা করে। মেয়েটি স্কুলে আসা যাওয়ার সময় কিংবা বাজারে যাওয়ার সময় রাস্তায় দেখলেই নিশ্চিন্তপুর গ্রামের নাছির মিয়াজীর ছেলে ফাহিম, আইনুল ফকিরের ছেলে সাফিন, নওদোনা গ্রামের মিজান বেপারীর ছেলে রিফাত, মহসিনের ছেলে রিয়াদ ও অজ্ঞাত পরিচয়ের মেহেদী উত্ত্যক্ত করতো। মেয়েটি বাড়িতে এসে তার পিতা মাতাকে অবগত করে। এরপর তার পিতা জাকির হোসেন তাদের বিরুদ্ধে স্কুলে লিখিত অভিযোগ করেন। এই সুত্র ধরে বখাটে ছেলেরা গত ২৩ ফেব্রুয়ারী জাকির হোসেনকে পিটিয়ে মারাত্মক জখম করে।

ওই সময় আহত জাকিরকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই যুবকদের বিবাদী করে জাকির মিয়াজীর ছোট ভাই হোসেন মিয়াজী বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছেন।
এদিকে ঢাকা মেডিকেল হাসপালে চিকিৎসাধীন অবস্থায় জাকির হোসেন মৃত্যুবরণ করলে তার মৃতদেহ এলাকায় পৌছলে শোকের ছায়া নেমে আসে এবং এ হত্যাকান্ডের সুষ্ঠু বিচার দাবী করেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। সংবাদ পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
মতলব উত্তর থানার ওসি কামরুল হাসান বলেন, এ ঘটনায় নতুন করে হত্যা মামলার প্রস্তুতি চলছে। দ্রুত আসামীদের গ্রেফতার করা হবে।


এই বিভাগের আরো খবর