বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

মতলবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ড.মোঃ জালাল উদ্দিন এমপির পক্ষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

মতলব (চাঁদপুর) প্রতিনিধি
শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:২২ অপরাহ্ন

একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

প্রথমে চাঁদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড.মোহাম্মদ জালাল উদ্দিনের পক্ষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর সরকারের নেতৃত্বে দলয়ি নেতৃবৃন্দ। রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রয়ি শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আলহাজ্ব ড.মোঃ জালাল উদ্দিনের পক্ষে তারা শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর সরকার বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি জাতির স্বাধিকার আন্দোলনের বীজ রোপিত হয়েছিলো। মাতৃভাষার মর্যাদা রক্ষায় যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের সেই আত্মত্যাগ জাতি চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।

তিনি আরও বলেন, ভাষা শহীদদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই স্বাধীনতার চেতনা সমুন্নত রাখা আমাদের সবার নৈতিক দায়িত্ব। মোঃ আলমগীর সরকার বলেন, ভাষা আন্দোলনের চেতনা শুধু একটি দিনের মধ্যে সীমাবদ্ধ নয়,এই চেতনা আমাদের গণতন্ত্র, স্বাধীনতা ও ন্যায়ের পথে চলার প্রেরণা জোগায়।

অতীতে যেমন মাতৃভাষা কেড়ে নেওয়ার অপচেষ্টা সফল হয়নি, তেমনি দেশের গণতন্ত্রও কেউ নস্যাৎ করতে পারবে না। তিনি আরও বলেন, জাতি আজ ঐক্যবদ্ধ। এই ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকার দেশকে এগিয়ে নিচ্ছে। তিনি বলেন, আমাদের বার্তা স্পষ্ট -আগামী দিনের বাংলাদেশ হবে সবার আগে বাংলাদেশ। সব দল, মত ও ধর্মের মানুষের অংশগ্রহণে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া হবে।
মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশে উদ্বুদ্ধ হয়ে জনগণের অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আলমগীর সরকার বলেন,আজকে মহান একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাকি মাতৃভাষা দিবসে চাঁদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড.মোহাম্মদ জালাল উদ্দিনের পক্ষ থেকে আমরা বিএনপি ও অঙ্গ এবং সহযোগি সংগঠনের সমস্ত নেতাকর্মীরা ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছি। ড.মোহাম্মদ জালাল উদ্দিন ভাষা আন্দোলনসহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের চেতনায় বিশ্বাসী। তিনি মানুষের অধিকার, ন্যায় বিচার,সন্ত্রাস,চাঁদাবাজমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তুলা, শান্তি,শৃঙ্খলা ফিরিয়ে আনা ও সাংবিধানিক মূল্যবোধ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। ৫২ ভাষা শহীদদের আর্দশ ধারণ করে আগামীর সুন্দও মতলব গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

তিনি আরও বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে বাঙালি জাতি যেমন মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, তেমনি ভবিষ্যতেও বাংলাদেশ বিশ্ব দরবারে মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে।

এসময় উপস্থিত ছিলেন,মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমেদ খান,সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম প্রধান, আঃ গণি তপাদার,ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন,ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ উজ্জল ফরাজী,উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু, ডা.বশির আহম্মেদ খান,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ বেপারী,পৌর বিএনপি নেতা মোঃ ডালিম, পৌর বিএনপি নেতা আবুল কালাম সরকার, মতলব উত্তর উপজেলা জিয়া পরিষদের প্রচার সম্পাদক মোঃ মিজানুর রহমান দর্জি, ফেরদৌস আহমেদ সোহেল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহাম্মেদ সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগর, উপজেলা ছাত্রদলের আহবায়ক নুরুল হুদা ফয়েজী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, পৌর যুবদলের সদস্য সচিব আশরাফুল আলম সরকার, বিএনপি নেতা মোঃ সালাউদ্দিন মোল্লা, যুবদল নেতা মোঃ টিপু ফরাজী, পৌর কৃষক দলের সভাপতি মোঃ জাকির দর্জি,উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক মোল্লা, পৌর শ্রমিক দলের সভাপতি গোলাম রাব্বানী ষ্টার,পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, পৌর ছাত্রদলের সভাপতি মোঃ শাকিল খান, সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার কামাল, যুগ্ম-আহবায়ক মোঃ রাজন সিকদার, পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মোহন বেপারী, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মোঃ রাজন সিকদার, পৌর যুবদল নেতা নুর নবী মোল্লা, ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ হাবিব প্রধান, ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ নূর নবী পাহাড়সহ বিএনপি,অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন নেতৃকর্মীরা এসময় উপস্থিত ছিলেন ।

এদিকে একুশের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ছিল আবেগঘন ও গম্ভীর পরিবেশ। জাতীয় সঙ্গীত পরিবেশন এবং শহীদদের স্মরণে নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনির নেতৃত্বে উপজেলা প্রশাসন,মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান এর নেতৃত্বে থানা পুলিশ, মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা ও ছেংগারচর পৌর বিএনপি, যুবদল,ছাত্রদল,শ্রমিকদল,অঙ্গ ও সহযোগি সংগঠন,মোহনপুর নৌপুলিশ ফাঁড়ি, ফায়ার সার্বিস,ছেংগারচর পৌর পরিষদ, ছেংগারচর পৌর বিএনপি,যুবদল,ছাত্রদলসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পুস্পাস্তবক অর্পণ করেন।উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত সাধারণ মানুষও নীরবতা পালন করেন।
পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দেশ,জাতি ও বাংলা ভাষার মর্যাদা সমুন্নত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।


এই বিভাগের আরো খবর