বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন

মতলব উত্তরে এসএসসি ’৯৩ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মতলব (চাঁদপুর) প্রতিনিধি
সোমবার, ৯ মার্চ, ২০২৬, ২:২৯ অপরাহ্ন

পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এসএসসি ৯৩ ব্যাচ বন্ধু মহলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ মার্চ, ১৮ রমজান) সন্ধ্যায় উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই আয়োজন অনুষ্ঠিত হয়। ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ উজ্জল ফরাজীর সৌজন্যে আয়োজিত এই ইফতার মাহফিলে ৯৩ ব্যাচের বন্ধুদের পাশাপাশি তাঁদের বাবা-মা ও পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে আয়োজক পরিবার ও উপস্থিত সকলের জন্য কল্যাণ কামনা করা হয়। পরে সকল বন্ধুরা ইফতার করেন এবং মাগরিবের নামাজ আদায় করেন। অনুষ্ঠানটি ছিল পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা ও বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করার এক অনন্য আয়োজন।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ উজ্জল ফরাজী বলেন, ‘ব্যস্ত জীবনের মাঝেও বন্ধুদের সঙ্গে এমন মিলনমেলা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে।’ ভবিষ্যতেও এই ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন এসএসসি ৯৩ ব্যাচের বন্ধু পীর আঃ মান্নান সাগর, আব্দুল হালিম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেক মাহমুদ সংগ্রাম, শ্যামল কুমার বাড়ৈ, মোঃ শাহিন বকাউল,ছেংগারচর পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আমান উল্লাহ সরকার, আফরোজা মাসুদ ঝুনু, ছানাউল্লাহ,রেফায়েত উল্লাহ ঢালী, আবুল হোসেন সিকদার, বোরহান উদ্দিন, মোঃ রতন, মোঃ ইদ্রিস আলী,সিরাজ সিকদার,কামরুজ্জামান মজনুসহ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের এসএসসি ৯৩ ব্যাচের সকল বন্ধুরা উপস্থিত ছিলেন। এসময় অতিথি হিসেবে ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ পোরী, পৌর কৃষকদলের সভাপতি জাকির দর্জি, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ রাজিব মিয়া, পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মোহন বেপারী, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মোঃ রাজন সিকদার, ছেংগারচর পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, সদস্য সচিব ফরহাদ হোসেন, পৌর যুবদলের ১নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ নূর নবী পাহাড় প্রমূখ উপস্থিত ছিলেন।

এসএসসি’৯৩ এর বন্ধু প্রেসনিউজ টুয়েন্টি ফোর ডটকমের সম্পাদক ও উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি পীর আঃ মান্নান সাগর আয়োজক ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী, ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ উজ্জল ফরাজীকে ধন্যবাদ জানিয়ে বলেন, বন্ধুদের মাঝে আসতে পেরে খুব ভালো লাগছে। এক সময় আমরা একসঙ্গে পড়াশোনা করলেও, জীবিকার তাগিদে অনেকেই বিচ্ছিন্ন হয়ে পড়েছি। এখন হয়তো কালেভদ্রে সেসব বন্ধুর সঙ্গে দেখা হয়। সবাইকে পেয়ে অসাধারণ এক অভিজ্ঞতা হলো।

এসএসসি ৯৩ ব্যাচের বন্ধু শ্যামল কুমার বাড়ৈ বলেন, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আজ আমাদের এসএসসি’৯৩ এর ইফতারের বিশাল আয়োজনে বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রাণবন্ত হয়ে উঠেছে। আমাদের এই মিলন মেলা ঈদের পূর্বে ঈদ আনন্দ বহুগুণে বাড়িয়ে দিয়েছে। যারা আজ অনুষ্ঠানে অংশ নিয়েছেন সবাইকে শুভেচ্ছা এবং আগাম ঈদ মোবারক। ঈদের একদিন পরে আমরা অঅরো বড়ো পরিসওে ঈদপূর্ণমিলনী করবো ইনশাল্লাহ।

অনুষ্ঠানের অন্যতম আয়োজক ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ উজ্জল ফরাজী বলেন, কৈশোরের বন্ধুত্ব কখনও হারায় না। কর্মব্যস্ততায় আমরা হয়তো ছেলেবেলার কথা ভুলে থাকি, কিন্তু ছেলেবেলা কখনও মুছে ফেলা যায় না।

এ কারণে জীবন চলার পথে যতো মানুষের সঙ্গেই বন্ধুত্ব হোক না কেন, ছেলেবেলার বন্ধুত্বের মতো তারা কখনও স্মৃতিযোগ্য নয়। জীবনে একজন হলেও প্রকৃৃত বন্ধুর প্রয়োজন। আর স্কুল লাইফের ফ্রেন্ডই হতে পারে সেই প্রকৃৃত বন্ধু। এ কারণেই আমরা চেষ্টা করি সবাই মিলে প্রতিবছর এমন একটা আয়োজন করতে যেখানে সবাই একসঙ্গে একত্রিত হতে পারবো।

এমন সফল একটি আয়োজন আমার ছেলেবেলা, আমার স্কুলজীবনকে ফিরিয়ে দিয়েছে। আমরা আরো বড় পরিসরে বন্ধুদের নিয়ে স্বপ্ন দেখতে চাই। আশা করি সেই স্বপ্নের পথে আমাদের চলা সবসময় অব্যাহত থাকবে। এ মুহুর্তে বিদেশে থাকা বন্ধু বান্ধবীদের খুব মিস করেছি। পরিশেষে তিনি আগত সকল বন্ধু ও যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের অনুষ্ঠান সাফল্যমন্ডিত হয়েছে তাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এ ইফতার ও দোয়ার মাহফিলে অনুষ্ঠানের অন্যতম আয়োজক মোঃ উজ্জল ফরাজীকে ছেংগারচর পৌরসভায় নির্বাচন করার জন্য অনুরোধ জানান। তারা এসএসসি ৯৩ ব্যাচ বন্ধুরা নির্বাচন করার স্বতস্ফুর্ত সমর্থন এবং সার্বিক সহযোগিতা করার অঙ্গিকার ব্যক্ত করেন উপস্থিত সকল বন্ধুমহল।


এই বিভাগের আরো খবর