যথাযোগ্য মর্যাদায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার সেরা কিন্ডারগার্টেন স্কুল সানসাইন একাডেমি স্কুলের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
আজ শনিবার (২১ ফেব্রুয়ারি-২০২৬) সকালে উপজেলার ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাসে অবস্থিত শহীদ মিনারে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ছেংগারচর পৌরসভার সেরা কিন্ডারগার্টেন স্কুল সানসাইন একাডেমির কয়েক শতাধিক কোমলমতি ছাত্র-ছাত্রী এবং শিক্ষকরা।
এরপর শতাধিক কোমলমতি ছাত্র-ছাত্রী এবং শিক্ষকরা তারা একটি প্রভাত ফেরি বের করে। প্রভাত ফেরিটি ছেংগারচর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তাদের স্কুলে গিয়ে শেষ হয়। এসময় সানসাইন একাডেমি স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ রিয়াজুল ইসলাম খন্দকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোজিনা আক্তার, সিনিয়র শিক্ষক সরকার মোঃ জনি, সানজিদ, ফরিদা ইয়াসমিন প্রমূখ উপস্থিত ছিলেন।