মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

মন ভালো রাখতে খাবেন যেসব খাবার

অনলাইন ডেস্ক :
বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন লাইফস্টাইল ডেস্ক : কিছু খাবার রয়েছে যা মানুষকে আনন্দ ও সুখের অনুভূতি দেয়। মানসিক স্বাস্থ্যের অনেকটাই নির্ভর করে খাবারের ওপর। গবেষণায় দেখা গেছে, কিছু নির্দিষ্ট খাবার মস্তিষ্কে সুখানুভূতি সৃষ্টি করতে সক্ষম। এ খাবারগুলো ডোপামিন ও সেরেটোনিনের মতো ‘হ্যাপি হরমোন’ নিঃসরণে সহায়ক। খাদ্যতালিকায় এ খাবারগুলো রাখলে মনের চাপ কমে যায় শরীরে সুখের হরমোন বা হ্যাপি হরমোনের নিঃসরণ বাড়িয়ে দেয়, ফলে মন ভালো থাকে।

সুখের হরমোন ও খাবার
ডোপামিন, সেরোটোনিন, অক্সিটোসিন ও এন্ডোরফিন—এই চারটি হরমোন সুখের হরমোন হিসেবে পরিচিত। এসব হরমোনের নিঃসরণ বাড়ানোর জন্য কিছু নির্দিষ্ট খাবার খাওয়া প্রয়োজন।

ডোপামিন
ডোপামিনের নিঃসরণ বাড়াতে গুড ফ্যাটসমৃদ্ধ খাবার, ফার্মেন্টেড ফুড ও ফাইবারসমৃদ্ধ খাবার খেতে হবে। যেমন:

পেটিযুক্ত মাছ ও মাছের তেল
অলিভ অয়েল
টকদই ও পান্তা
শাকসবজি ও সামুদ্রিক মাছ

ভাজাপোড়া, প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাবার এড়িয়ে চলা উচিত। এছাড়া হাসিখুশি থাকা, ভ্রমণ করা ও পছন্দের পোশাক পরার মাধ্যমেও ডোপামিন নিঃসরণ বাড়ে।

সেরোটোনিন
সেরোটোনিন অন্ত্রের পেশির চলন নিয়ন্ত্রণ করে এবং মুড, ঘুম, স্মৃতি ও ক্ষুধার ওপর প্রভাব ফেলে। এর নিঃসরণ বাড়াতে উপকারী খাবার হলো:
ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডসমৃদ্ধ খাবার
আঁশযুক্ত খাবার
ভিটামিন বি-১২ ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার
দারুচিনি, লবঙ্গ, হলুদ, ফ্ল্যাক্স সিড, চিয়া সিড
রাতের ভালো ঘুম সেরোটোনিন নিঃসরণ বাড়াতে সাহায্য করে।

এন্ডোরফিন
এন্ডোরফিন প্রাকৃতিকভাবে ব্যথা উপশম করে এবং স্ট্রেস কমায়। এর নিঃসরণ বাড়াতে খাদ্যাভ্যাসের পাশাপাশি নিয়মিত ব্যায়াম, হাসি, গান শোনা ও মানসিক প্রশান্তির কার্যক্রম গুরুত্বপূর্ণ।

অক্সিটোসিন
অক্সিটোসিন স্তন্যপায়ীদের দেহে তৈরি হয় এবং বিশেষ করে সন্তান প্রসবের সময় নারীদের শরীরে বাড়ে। এর নিঃসরণ ভিটামিন ‘সি’ দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাই পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ‘সি’যুক্ত খাবার খেতে হবে।

এছাড়া, চকলেট শরীরের জন্য ভালো না খারাপ, সে নিয়ে বিতর্ক আছে। কিন্তু চকলেট যে যে-কারও মন ভালো করে দিতে যথেষ্ট, সে নিয়ে কারও সন্দেহ নেই। ডার্ক চকলেটে রয়েছে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট, যা মন ভালো করতে বেশ উপকারী। চকলেটে থাকা প্রচুর পরিমাণ ট্রাইফোফান শরীরকে চনমনে রাখতে সাহায্য করে।

সুস্থ অন্ত্র ও সুখের অনুভূতি
আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষুদ্রান্ত্র। অস্বাস্থ্যকর খাবার খেলে ক্ষুদ্রান্ত্রের উপকারী ব্যাকটেরিয়া কমতে থাকে, ফলে গ্যাস, ফ্যাটি লিভার, কোলেস্টেরল ও কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি বাড়ে।

করণীয়
চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্যাস্ট্রিকের ওষুধসহ যেকোনো ওষুধ না খাওয়া।
লাল আটা ও ফাইবারসমৃদ্ধ চাল খাওয়ার অভ্যাস গড়া।
ফার্মেন্টেড খাবার যেমন টকদই, পান্তা খাওয়া।
সপ্তাহে ২-৩ দিন সামুদ্রিক মাছ খাওয়ার চেষ্টা করা।
প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট ব্যায়াম করা।
সপ্তাহে একদিন ঘুরতে যাওয়া।
প্রতিদিন ৬-৭ ঘণ্টা গভীর ঘুম নিশ্চিত করা।
সঠিক খাদ্যাভ্যাস ও সুস্থ জীবনযাত্রার মাধ্যমে শরীর ও মনের সুখ নিশ্চিত করা সম্ভব।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর