বুধবার, ২৭ মে ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ময়মনসিংহে সওজ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী আতাউর যোগদান করেই ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে তাৎক্ষণিক দিকনির্দেশনা

ময়মনসিংহ ব্যুরো
শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৩:৩২ অপরাহ্ন

সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) ময়মনসিংহ জোনের নতুন অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রকৌশলী আতাউর রহমান। প্রথম কর্মদিবসেই দায়িত্ব গ্রহণের পরপরই তিনি অধীনস্থ ছয় জেলার সড়কগুলোতে আসন্ন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে যানজট নিরসনে ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের কড়া নির্দেশনা দিয়েছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) ময়মনসিংহে যোগদান করার পর কর্মকর্তা-কর্মচারীগণ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। তিনি বিদায়ী অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ শওকত আলীর স্থলাভিষিক্ত হলেন।

অতিরিক্ত প্রধান প্রকৌশলী আতাউর রহমান
সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তার জোনের আওতাধীন ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল—এই ছয় জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোর বিভিন্ন পয়েন্টে যান চলাচলে যেন কোনো প্রতিবন্ধকতা তৈরি না হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীদের নির্দেশ দেন। তিনি সড়কে ফাটল, বেহাল দশা বা অন্য কোনো অবকাঠামোগত সমস্যা থাকলে দ্রুত মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাৎক্ষণিক নির্দেশনা প্রদান করেন আতাউর রহমান।

নতুন অতিরিক্ত প্রধান প্রকৌশলী আতাউর রহমান বলেন, ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে সড়কের যেসব গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজট, ভাঙন বা প্রতিবন্ধকতার আশঙ্কা রয়েছে, সেগুলো দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কার ও মেরামত কাজ সম্পন্ন করতে হবে। কোথাও যেন যাত্রীদের ভোগান্তি না হয় সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি।

নতুন অতিরিক্ত প্রধান প্রকৌশলী আরও বলেন, সড়কের ঝুঁকিপূর্ণ স্থানগুলো দ্রুত মেরামত, চলমান উন্নয়ন কাজের গতি বাড়ানো এবং যান চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব বিভাগকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।

এ সময় তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে সড়ক ব্যবস্থাপনা আরও কার্যকর হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় খাগডহরে সওজ পরিদর্শন বাংলাতে অনুষ্ঠিত বিদায় ও বরণ সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ সওজ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ রাশেদুল আলম। বক্তব্য রাখেন ময়মনসিংহ সড়ক জোনের বিদায়ী অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ শওকত আলী, ময়মনসিংহ সওজ জোনের নবাগত অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আতাউর রহমান, জামালপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী ময়মনসিংহ কেবিএম সাদ্দাম হোসেন, নির্বাহী প্রকৌশলী শেরপুর মো: শাকিরুল ইসলাম, এসডিই জাহিদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী তারেকুল হক খান, মোঃ নাজমুল ইসলাম, ইউনুস আলী মিঠু, গোলাম মোস্তফা প্রমূখ। বক্তাগণ তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

উল্লেখ্য, সওজ ময়মনসিংহ জোনের এই নতুন প্রধান প্রকৌশলীর যোগদান এবং তাৎক্ষণিক এই নির্দেশনা এলাকার সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলে আশা সঞ্চার হচ্ছে।


এই বিভাগের আরো খবর