সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
তিন বিয়ে করা বাবাকে ‘হানি ট্র্যাপে’ ফেলে অপহরণের পর হত্যা কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার পাইকগাছায় বেতাঙ্গী নদীর পাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার উত্তরায় তিন অভিযানে ৬ জন গ্রেপ্তার, অপহৃত ব্যক্তি উদ্ধার কুড়িগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল-ভারতীয় ঔষধ উদ্ধার সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন সভাপতি সেলিম শেখ, সাধারণ সম্পাদক এমদাদুল হক শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন বন্দরে কলেজ ছাত্রী কে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবা ও ভাইকে কুপিয়ে জখম মাদকবিরোধী অভিযানে চার ব্যক্তিকে দণ্ড, অর্থদণ্ডসহ কারাদণ্ড প্রদান গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফুলপুরে পার্টনার কংগ্রেস, কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব নান্দাইলে পিআইবির তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ সমাপ্ত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে-কলমে আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রশিক্ষণ কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আনোয়ারায় জোড়া খুন: ঋণের স্ট্যাম্প চুরি করতে গিয়ে মা-মেয়েকে হত্যা, স্বীকারোক্তি একযোগে সিংহভাগ পত্রিকা বন্ধ করে দেওয়া ছিল শেখ মুজিবের পতনের অন্যতম কারণ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আনোয়ারায় হিজরি নববর্ষ উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস

ময়মনসিংহ কারাগার থেকে হত্যা মামলার তিন আসামীর ‘ভুল মুক্তি’, ডেপুটি জেলার বরখাস্ত

মাহফুজ জাহিদ
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬, ৩:৫১ অপরাহ্ন

আদালতের জামিন ছাড়াই ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে হত্যা মামলার তিন আসামিকে। কারা কর্তৃপক্ষ এ ঘটনাকে ‘ভুল মুক্তি’ বললেও কর্তৃপক্ষের দায়িত্ব ও স্বচ্ছতা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে জাকারিয়া ইমতিয়াজ নামে একজন ডেপুটি জেলারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে বিষয়টি কারাগারের বাইরে কাউকে জানানো হয়নি। ঘটনাটি খতিয়ে দেখতে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কারাগার থেকে ছাড়া পাওয়া আসামিরা হলেন- মো. আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম। তাদের বাড়ি ময়মনসিংহের তারাকান্দা থানার তারাটি এলাকায়। তারা একটি হত্যা মামলার আসামি হিসেবে কারাগারে বন্দি ছিলেন।

এ বিষয়ে ময়মনসিংহের সিনিয়র জেল সুপার মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ‍এটি একটি ‘ভুলমুক্তি’। কারাগারের কর্মকর্তা ভুল করে তাদের ছেড়ে দিয়েছেন।

ময়মনসিংহ বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘মূলত প্রোটেকশন ওয়ারেন্টকে ভুল করে জামিননামা ভেবে এই তিন আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে। দায়িত্বরত ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজ জানিয়েছেন, অসতর্কতাবশত এই ঘটনা ঘটেছে।

জেল সুপার আরও জানান, গাফিলতির দায়ে ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া পুরো ঘটনাটি খতিয়ে দেখতে বৃহস্পতিবার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অন্য কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতা বা ভিন্ন কোনো উদ্দেশ্য প্রমাণিত হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে ডিআইজি প্রিজন্স নিশ্চিত করেছেন।

এদিকে বিষয়টি নিয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন জানান, ঘটনাটি বিস্তারিতভাবে তাদের জানানো হয়নি। তিনি বলেন, আসামি ধরতে হলে পুলিশের সহযোগিতা প্রয়োজন। তারা তাৎক্ষণিক আমাদের অবহিত করলে আসামিদের পুনরায় গ্রেপ্তার করা সহজ হতো।

ঘটনাটি জানাজানি হওয়ার পর কারাগারের ভেতর ও বাইরে তোলপাড় সৃষ্টি হয়েছে। কীভাবে হত্যা মামলার আসামিরা এমন সহজ প্রক্রিয়ায় কারাগার থেকে বেরিয়ে গেলেন, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।


এই বিভাগের আরো খবর