চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে কক্সবাজার মুখি মিনি ট্রাকের সাথে আমিরাবাদ স্টেশন মুখি সিএনজি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়ে ঘটনা স্থলে দেড় বছরের শিশু, নারী সহ ৫ জন আহত ১ জন নিহত হয়েছে।
আজ (শুক্রবার) দুপুর ১ টার সময় লোহাগাড়া উপজেলার আধুনগর স্টেশনের আগে লাল ব্রীজের দক্ষিণ পাশে উক্ত দূর্ঘটনা সংগঠিত হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় জনতা জানান,মিনি ট্রাকটি সম্পূর্ণ বেআইনি ভাবে একটি বাসকে ওভার টেক করতে গিয়ে অপজিট সাইডে যাওয়া মাত্র বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে সাথে সাথে সিএনজি টি দুমড়েমুচড়ে যায় এবং সিএনজিতে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়।স্থানীয়রা
আহত যাত্রীদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।
গুরুতর আহত সিএনজি চালাক অনিক বড়ুয়া কে উন্নত চিকিৎসার জন্য চন্দনাইশ বিজিসি ট্রাস্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন।
অনিক বড়ুয়া উপজেলা আধুনগর ইউনিয়নের মছিদিয়া বড়ুয়া পাড়ার বাসিন্দা বলে জানাযায়।
এই ব্যাপারে দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দিন জানান, দূর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে একটি টিম পাঠায় আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি ইতিমধ্যে আহতদের মধ্যে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, মিনি ট্রাকের ড্রাইভার ও গাড়ি গুলো উদ্ধার করি, ড্রাইভার ও গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।