মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

মুচমুচে পালং পাকোড়ার সাথে জমে যাবে সন্ধ্যার আড্ডা

অনলাইন ডেস্ক :
বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন লাইফস্টাইল ডেস্ক : শীত প্রায় শেষ, তবে বাজারে এখনো পাওয়া যাচ্ছে পুষ্টিগুণে ভরপুর পালং শাক। ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই শাক আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। কিন্তু অনেক সময় বাচ্চারা শাক খেতে চায় না, যা মায়েদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তাই যদি পালং শাক দিয়ে মুচমুচে, মজাদার পাকোড়া তৈরি করা যায়, তাহলে কেমন হয়? যারা শাক খেতে চায় না, তারাও কিন্তু মজা করে খাবে। তাহলে আর দেরি না করে জেনে নিন সবচেয়ে সহজ ও সুস্বাদু পালং শাকের পাকোড়ার রেসিপি।

পালং শাকের পাকোড়া তৈরির উপকরণ :

পালং শাক – ১ আঁটি
বেসন – ১ কাপ
হলুদ গুঁড়া – হাফ চা চামচ
লালমরিচ গুঁড়া – ১ চা চামচ
জিরার গুঁড়া – হাফ চা চামচ
চাট মসলা – ১ চা চামচ
লবণ – স্বাদমতো
বেকিং পাউডার – ১ চা চামচ
তেল – ভাজার জন্য
প্রস্তুত প্রণালি

প্রথমে পালং শাকের সতেজ ও কচি পাতাগুলো বেছে নিয়ে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন।
একটি বড় পাত্রে বেসন, বেকিং পাউডার, লবণ, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া ও মরিচের গুঁড়া একসাথে মিশিয়ে নিন।
ধীরে ধীরে সামান্য পানি যোগ করে ঘন মিশ্রণ তৈরি করুন, যেন এটি বেগুনি বা চপের গোলার মতো হয়। তবে খুব পাতলা যেন না হয়ে যায়।
কড়াইতে মাঝারি আঁচে তেল গরম করুন।
এবার ধুয়ে রাখা পালং পাতা বেসনের মিশ্রণে ডুবিয়ে নিন, যাতে পুরো পাতা ভালোভাবে কোটিং হয়।
গরম তেলে দিয়ে বাদামি রং না আসা পর্যন্ত ভেজে নিন।
একপাশ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে সমানভাবে ভাজুন।
ভালোভাবে ভাজা হয়ে গেলে কিচেন টিস্যুর উপর তুলে রাখুন, যাতে বাড়তি তেল শুষে নেয়। উপর থেকে সামান্য চাট মসলা ছিটিয়ে দিন স্বাদ বাড়ানোর জন্য।
এভাবে সব পালং পাকোড়া ভেজে গরম গরম পরিবেশন করুন।
এই মুচমুচে ও সুস্বাদু পালং পাকোড়া বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে দারুণ মানিয়ে যাবে। চাইলে গরম ভাতের সাথেও খেতে পারেন। পছন্দের সস বা চাটনির সাথে পরিবেশন করুন, আর উপভোগ করুন স্বাস্থ্যকর ও মুখরোচক এই স্ন্যাকস।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর