বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

যশোরের শংকরপুরে বিএনপি নেতা আলমগীর হোসেন গুলিতে নিহত

আসিফ সেতু,যশোর
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬, ৮:২৯ অপরাহ্ন

যশোর শহরের শংকরপুর এলাকায় আলমগীর হোসেন (৫৩) নামে বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর পৌরসভার শংকরপুর ইসহাক সড়কে এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার বাসিন্দা এবং মৃত ইন্তাজ আলীর ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি এলাকায় জমি কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন।

নিহতের বড় ভাই জাহাঙ্গীর হোসেন জানান, সন্ধ্যার পর আলমগীর মোটরসাইকেলে বটতলা এলাকা থেকে বাড়ির দিকে ফিরছিলেন। পথে হুদা মেমোরিয়াল একাডেমির সামনে পৌঁছালে অজ্ঞাত ব্যক্তিরা তাকে লক্ষ্য করে গুলি করে। খবর পেয়ে তিনি যশোর জেনারেল হাসপাতালে গিয়ে ভাইয়ের মরদেহ শনাক্ত করেন।

বিএনপির সাত নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, আলমগীর হোসেন ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক ছিলেন। এছাড়া তিনি যশোর নগর বিএনপির সাবেক সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিচিত্র মল্লিক জানান, নিহতের মাথার দুই পাশে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন পাওয়া গেছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

যশোর কোতোয়ালী থানার পরিদর্শক (অপারেশনস) মমিনুল হক বলেন, শংকরপুর ইসহাক সড়কে গুলির ঘটনায় একজন বিএনপি নেতা নিহত হয়েছেন—এমন তথ্য তারা পেয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার পেছনের কারণ উদ্‌ঘাটন ও জড়িতদের শনাক্তে কাজ চলছে।


এই বিভাগের আরো খবর