বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

যেসব খাবার খাওয়ার পরে ফল খাবেন না

লাইফস্টাইল ডেস্ক
মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩, ১:১০ অপরাহ্ন

ফল খাওয়া উপকারী একথা সবারই জানা। নিয়মিত ফল খেলে বাঁচা যায় বিভিন্ন অসুখ থেকে। কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ ফল আমাদের শরীরের নানা উপকার করে থাকে। তাই প্রতিদিনের খাবারের তালিকায় ফল রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ফলে থাকে প্রচুর ভিটামিন এবং খনিজ। শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে এটি কাজ করে। এছাড়াও এতে থাকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার। এই দুই উপাদান শরীরকে সুস্থ রাখতে কাজ করে। কিন্তু আপনি যদি কিছু খাবার খাওয়ার পর বা তার সঙ্গে ফল খান তাহলে উপকারের বদলি ক্ষতি হতে পারে। চলুন জেনে নেওয়া যাক-

মুড়ির সঙ্গে কলা খাবেন না

সুস্থ থাকার জন্য প্রতিদিন কলা খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কলা খেলে শরীরের এনার্জির ঘাটতি দ্রুত মেটানো সম্ভব। অনেকে কলা ও মুড়ি একসঙ্গে খেয়ে থাকেন। এই অভ্যাস বদলাতে হবে। কারণ মুড়ির সঙ্গে কলা খেলে তার গ্লাইসেমিক ইনডেক্স বেড়ে যায় কয়েকগুণ। পেট ভরে মুড়ি খাওয়ার পরও কলা খেলে সমস্যা হতে পারে। দ্রুত বেড়ে যেতে পারে রক্তে সুগারের মাত্রা। তাই মুড়ি ও কলা একসঙ্গে খাবেন না।

ভাত খাওয়ার পর আম খাবেন না

অনেকেই ভাত বা রুটি খাওয়ার পর আম খেয়ে থাকেন। কেউ কেউ আবার ভাতের সঙ্গেই আম খেতে পছন্দ করেন। কিন্তু এই অভ্যাসগুলো শরীরের জন্য মোটেই ভালো নয়। গবেষণায় দেখা গেছে, ভাত ও রুটির মতো কার্বযুক্ত খাবারের সঙ্গে আম খেলে সুগার লেভেল দ্রুত বেড়ে যেতে পারে। তাই এ ধরনের খাবার খাওয়ার পর আম খাওয়ার অভ্যাস থাকলে তা বাদ দিন।

দুধ খাওয়ার পর
দুধ বা দুগ্ধজাত খাবার খাওয়ার পর সাইট্রিক জাতীয় ফল একেবারেই খাবেন না। কারণ তাতে দুধের পিএইচ ইনব্যালেন্স হয়। সহজ করে বললে- দুধ কেটে যায়। এ কারণে গ্যাস, অ্যাসিডিটিসহ একাধিক সমস্যায় আক্রান্ত হতে পারেন। তাই দুধ পান করার পর এ ধরনের অ্যাসিডিক ফ্রুট থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন।

মসলাদার খাবার খাওয়ার পর
মসলাদার খাবার খাওয়ার পর ডায়েটে ব্যালান্স আনার জন্য অনেকে ফল খেয়ে থাকেন। কিন্তু তাতে উপকারের বদলে ক্ষতি বেশি হয়। কারণ অতিরিক্ত মসলাদার খাবার পেট ভরে খাওয়ার পর ফল খেলে কোনো পুষ্টিগুণই পাওয়া যায় না। বরং তাতে পেটের সমস্যায় আক্রান্ত হওয়ার ভয় থেকে যায়।

ভরা পেটে বেদানা খাবেন না
বেদানা খাওয়ার অনেকগুলো উপকারিতা। হিমোগ্লোবিন বাড়ানোর প্রচেষ্টা হিসেবে অনেকে বেদানা খেয়ে থাকেন। কিন্তু খাওয়ার পরপরই বেদানা খেলে উপকার মিলবে না। বরং খাওয়ার কমপক্ষে দুই ঘণ্টা পর বেদানা খাওয়ার চেষ্টা করুন। এতে উপকার পাবেন।


এই বিভাগের আরো খবর