বুধবার, ২৭ মে ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

যে জন্য গরমে ​​পানিতে মুখ ধোয়া ভালো

অনলাইন ডেস্ক :
রবিবার, ১২ মার্চ, ২০২৩, ৫:৩৩ অপরাহ্ন
ছবি : সংগৃহীত

গরম পড়তেই পরিবর্তন এসেছে দৈনন্দিন জীবনযাত্রায়। কেউ কেউ ইতিমধ্য়েই একাধিকবার গোসল করা শুরু করেছেন। গরম বেশি পড়লে অনেকেই মুখে বারবার ঠান্ডা পানির ঝাপটা দেন।

বিশেষজ্ঞরা বলছেন, শীত হোক বা গ্রীষ্ম, সব সময়ই হালকা ঠান্ডা পানি দিয়ে মুখ ধোয়া উচিত। এতে ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা বজায় থাকে। অন্যদিকে গরম পানি ব্যবহার করার কারণে, মুখের আর্দ্রতা হারিয়ে যায়। ত্বক শুষ্ক, রুক্ষ হয়ে ওঠে। তাই গরম পানির পরিবর্তে ঠান্ডা পানিতেই মুখ ধোয়া ভালো বলেন বিশেষজ্ঞরা।

গরমে বারবার মুখে ঠান্ডা পানির ঝাপটা দিলে যেসব উপকার পাওয়া যায় তা স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথলাইনে জানানো হয়েছে।

মুখের ফোলা ভাব কমায়: ঘুম থেকে ওঠার পরে অনেকের মুখে-চোখে ফোলা ভাব লক্ষ্য করা যায়। চোখের নিচেও ফোলা ভাব থাকে। নানা কারণেই এই ফোলাভাব দেখা যেতে পারে। সেই সময়ে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুলে এই ফোলাভাব কমিয়ে ফেলা যায়।

মুখের রক্ত সঞ্চালন বাড়ে: ঠান্ডা পানি মুখের রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। ফলে, অক্সিজেন সরবরাহ ঠিক হয়। ত্বকও ভালো থাকে। ঠান্ডা পানিতে মুখ ধুলে কী কী উপকার পাবেন, তার উল্লেখ করা হয়েছে গবেষণাতেও।

ত্বকের উজ্জ্বলতা বেড়ে যায়: গবেষণা অনুযায়ী, ঠান্ডা পানি ব্যবহার করলে মুখের নির্দিষ্ট স্থানে রক্ত সঞ্চালন বাড়ে। ফলে, অক্সিজেন সরবরাহও ঠিক থাকে।

​​কী ক্ষতি হতে পারে?
বিশেষজ্ঞরা ঠান্ডা জলে মুখ ধোয়ার পরামর্শ দিলেও অতিরিক্ত ব্যবহারের আগে সব সময়ই সতর্ক করেন। কারণ, অতিরিক্ত ঠান্ডা পানি ব্যবহারে মুখের প্রাকৃতিক আর্দ্রতা হারিয়েও যেতে পারে। এছাড়াও ঠান্ডা পানি ত্বকরন্ধ্রকে বন্ধ করে, তাই সেখানে ব্যাকটেরিয়া জমে থাকতে পারে। তখন ক্ষতির সম্ভাবনা হয় বেশি।

​​কেমন পানিতে মুখ ধোয়া ভালো?
গরম পানিতে যেমন মুখ ধোয়া ভালো নয় তেমনি কনকনে ঠান্ডা পানিতেও মুখ ধোয়া উচিত নয়। সেক্ষেত্রে হালকা গরম পানিতেই মুখ ধোয়া ভালো।

বাড়ি ফেরার পরে প্রথমে মুখের সব ময়লা, দূষণ পরিষ্কার করে নিন। মেকআপ করা থাকলে তাও তুলে নিন। তারপর পানি দিয়ে মুখ পরিষ্কার করুন। সারাদিনে খুব গরম লাগলে একটি ভিজে রুমাল দিয়ে মুখ মুছে নিতে পারেন। এতে আরাম পাবেন। টোনার ব্যবহার করতে ভুলবেন না।


এই বিভাগের আরো খবর