মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল

অনলাইন ডেস্ক :
রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন লাইফস্টাইল ডেস্ক : শরীরে কোলেস্টেরল থাকলেই যে বিপদের আশঙ্কা রয়েছে, তা নয়। তবে খারাপ কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে তা স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, শরীরে খারাপ কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে তা হৃদ্‌রোগ, স্ট্রোক এবং অন্যান্য জটিল রোগের ঝুঁকি বাড়ায়।

ডায়েটে কিছু বিশেষ খাবার যোগ করে খারাপ কোলেস্টেরল কমানো সম্ভব। ওষুধ ছাড়াই এই সমস্যা নিয়ন্ত্রণে রাখতে খাদ্যতালিকায় রাখতে হবে নিম্নলিখিত ৫টি খাবার:

১। ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড
ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে অত্যন্ত কার্যকর। ফ্ল্যাক্স সিড, আখরোট, বাদাম এবং সামুদ্রিক মাছ নিয়মিত খাওয়ার মাধ্যমে শরীরে ওমেগা-৩ এর প্রয়োজন মেটানো সম্ভব।

২। উচ্চ ফাইবারযুক্ত খাবার
উচ্চ ফাইবারসমৃদ্ধ খাবার শরীরের খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে। সিরিয়াল, ওটস, বাজরা, বার্লি এবং সবজি ফাইবারের ভালো উৎস। ডায়েটে এসব খাবার যোগ করলে উপকার পাওয়া যাবে।

৩। পেকটিন সমৃদ্ধ ফল
পেকটিন সমৃদ্ধ ফল যেমন আপেল, আঙুর, স্ট্রবেরি এবং সাইট্রাস জাতীয় ফল কোলেস্টেরলের মাত্রা কমাতে বিশেষ ভূমিকা রাখে।

৪। পেয়ারা
পেয়ারায় প্রচুর ফাইবার এবং অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, যা শরীরে জমে থাকা দূষিত পদার্থ বের করে দেয়। পেয়ারা খারাপ কোলেস্টেরল কমানোর পাশাপাশি ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায়।

৫। রসুন
রসুনে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করে। এটি হৃদ্‌রোগ, ওবেসিটি এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে কার্যকর।

বিশেষজ্ঞরা বলছেন, সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে কোলেস্টেরলজনিত সমস্যা এড়িয়ে সুস্থ জীবনযাপন সম্ভব। তাই ওষুধের ওপর নির্ভর না করে খাদ্যতালিকা নিয়ন্ত্রণে রাখুন।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর