মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

যে ৫ খাবার পানিশূন্যতা কমাবে

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন লাইফস্টাইল ডেস্ক : আমাদের অনেকের ধারণা গরমের সময়েই পানিশূন্যতা হতে পারে বা হয়ে থাকে। আসলে এ ধারণাটি ভুল। শীত, গ্রীষ্ম বা বর্ষা, যেকোনো ঋতুতেই ডিহাইড্রেশন বা পানিশূন্যতা হতে পারে। আবার শীতে পিপাসা কম লাগে বলে অনেকেই পানি কম খান। আর পরিমাণ মতো পানি না খেলে দেখা দিতে পারে ডিহাইড্রেশন। এ ছাড়া কিডনি ভালো রাখার জন্য পরিমাণ মতো পানি খাওয়া প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে, এই সময়ে কিডনিকে অতিরিক্ত কাজ করতে হচ্ছে। ফলে কিডনির সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা বাড়ে। পুষ্টিবিদদের মতে, এই সময় খাদ্যতালিকায় এমন কিছু খাবার রাখা প্রয়োজন, যা বিকল্প পথে শরীরে পানির জোগান দেবে। কী সেই খাবার, চলুন, জেনে নিই।

মিষ্টি আলু
মিষ্টি আলুতে ভিটামিন এ, সি, ফাইবার ও পটাশিয়াম রয়েছে। পুষ্টিবিদদের মতে, তা অত্যন্ত পুষ্টিকর। রক্তচাপ নিয়ন্ত্রণ, কিডনিকে ভালো রাখার জন্য মিষ্টি আলুর কোনো বিকল্প নেই। শীতকালীন খাদ্যতালিকায় তাই অবশ্যই মিষ্টি আলু থাকা প্রয়োজন।

রসুন
যেকোনো খাবারের স্বাদ বৃদ্ধিতে রসুনের ভূমিকা যথেষ্ট। রক্তচাপ ও রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রসুন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই জানিয়েছেন পুষ্টিবিদরা। তাই শীতের খাদ্যতালিকায় রসুন যেন থাকে, সেদিকে বিশেষ নজর রাখতে হবে।

পালং শাক
আয়রন, ম্যাগনেশিয়ামসহ আরো নানা খনিজে সমৃদ্ধ পালং শাক। তাই যাদের কিডনিতে স্টোনের সমস্যা রয়েছে তাদের খাদ্যতালিকায় অবশ্য পালং শাক থাকা প্রয়োজন। চচ্চড়ি কিংবা সেদ্ধ বা ভাজি করে পালং শাক খেতে পারেন।

বিট
শীতকালে বাজারে কমবেশি বিট নজরে পড়ে। পুষ্টিবিদদের মতে, শীতকালীন খাদ্যতালিকায় বিট থাকা খুব ভালো। কারণ, বিটের খাদ্যগুণ অনেক। বিট খুব দ্রুত হজম হয়। তেমনই আবার রক্ত পরিশুদ্ধ করার কাজেও শীতকালীন এই সবজির জুড়ি মেলা ভার। হাই ফাইবার যুক্ত বিটকে তাই সালাদ কিংবা স্যুপ হিসেবে খেতে বলছেন বিশেষজ্ঞরা।

ক্র‍্যানবেরি
প্রস্রাবে সংক্রমণ মূলত কিডনির সমস্যার প্রাথমিক লক্ষণ। তাই এ সমস্যা রুখতে খাদ্যতালিকায় ক্র‍্যানবেরি রাখা প্রয়োজন। পুষ্টিবিদদের মতে, প্রতিদিন এক গ্লাস করে ক্র‍্যানবেরির জুস খেতে পারেন। আর নয়তো ক্র‍্যানবেরি ফল হিসেবে চিবিয়ে খেতে পারেন। তাতে কিডনির সমস্যা হওয়ার সম্ভাবনা কমবে অনেকটাই।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর