বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

রাজশাহী দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

‎দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৮:২২ অপরাহ্ন

রাজশাহী দুর্গাপুরে উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে ও দূর্গাপুর কেন্দ্রীয় কালীমন্দির পরিচালনা কমিটির সহযোগিতায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। আজ (১৬ আগস্ট) শনিবার দিনব্যাপি এ দিবস পালিত হয়। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল কৃষ্ণ পূজা ও গীতা পাঠ শেষে উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত সনাতন ধর্মালম্বীদের অংশগ্রহনে দূর্গাপুর কেন্দ্রীয় কালীমন্দির প্রাঙ্গন হতে সকাল সাড়ে ১১ টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মন্দির প্রাঙ্গনে একত্রিত হয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি বাবু সুনীল চন্দ্র প্রামানিক এর সভাপতিত্বে ও বাবু স্বপন কুমার সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিন।

‎অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কয়ামাজমপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বাবু মহেশ চন্দ্র সরকার।

‎এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব বাবু বিশ্বনাথ সরকার, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের অনুপস্থিতির কারনে তার সুযোগ্য পুত্র অলিফ উপস্থিত ছিলেন।উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আকবর আলী বাবলু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজ মন্ডল, উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য কল্যান ফান্ডের সভাপতি উৎপল সরকার ও সাধারণ সম্পাদক দিলিপ কুমার, সহ-সভাপতি মনোরঞ্জন মন্ডল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিনয় সরকার, সংরক্ষিত সাবেক পৌর মহিলা কমিশানার রেবা রানী, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি তারকনাথ মজুমদার, বাবু পরমেশ চন্দ্র সরকার, পরিতোষ মন্ডল, কমল প্রামাণিক, বিরেন্দ্রনাথ সরকার, ব্রজেশ্বর বাবু, নকুল চন্দ্র মন্ডলসহ প্রমুখ। এছাড়াও দুর্গাপুরে কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে লীলা কীর্তন ও প্রসাদ বিতরন করা হয়।


এই বিভাগের আরো খবর