“প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় রাজশাহী দুর্গাপুরেও নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১২ আগস্ট) সকালে একটি যুব র্যালি, শপথ বাক্য পাঠ, আলোচনা সভা সফল যুব উদ্যোক্তাকে ক্রেস্ট ও যুব সংগঠনকে নিবন্ধন সনদপত্র বিতরণ এবং প্রশিক্ষণ ব্যাচ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দুরুল হোদা এর সভাপতিত্বে ও জিন্না সরকারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার আ.ন.ম রাকিবুল ইউসুফ, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা নজরুল ইসলাম, আইসিটি অফিসার মেহেদী হাসান, আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোহাইমেনুল হক রেন্টু, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও সিংগা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাক্তিবুল ইসলাম, উদ্যোক্তা আব্দুর রহিম সহ যুব সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, যুবরাই দেশের প্রাণশক্তি। এদের ওপর দেশের অনেক কিছু নির্ভর করছে। মাদক ও জঙ্গিবাদ যেন যুব-সমাজকে বিপথগামী করতে না পারে সেদিকে সকলের নজর দেওয়া প্রয়োজন। যুবসমাজের কর্মযজ্ঞের মাধ্যমেই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।