শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

রাতে মশা দিনে মাছি, দুর্ভোগ নিয়ে ঢাকায় আছি

অনলাইন ডেস্ক :
বুধবার, ১০ মার্চ, ২০২১, ৫:০৪ পূর্বাহ্ন

একটি মহানগরের বাসিন্দারা কি চান, তা সেই মহানগরের মেয়র জানেন। এটা ধরেই নেয়া হয় যে তারা জানেন। কারণ যিনি মেয়র পদে অভিষিক্ত হয়েছেন, মহানগরের সব তথ্যউপাত্ত থাকে তারই নখদর্পণে। সেই যুক্তিতে আমরা জানি ও আমরা বলবো, ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণের মেয়র জানেন তাদের সমস্যা-সংকট ও তার সমাধান পরিকল্পনার নীলনকশা। কেউ কেউ বলবেন তাদের উন্নয়ন ধারা ও ধারণার রোডম্যাপ তারা নির্বাচিত হওয়ার আগেই আগাপাশতলা জেনেই ওই পদে অভিষিক্ত হয়েছেন।

 মহানগর যতোই রূপেগুণে ঐশ্বর্যময় হয়ে উঠুক না কেন, মশা নির্মূল না করতে পারলে সাতমণ দুধের মধ্যে এক ফোটা গো-চুনা দুধের পরিণতি কেমন করে তা আমাদের জানা আছে। আমরা উন্নয়ন ধারার সুফল পেতে চাই। 

ঢাকা মহানগর ক্রমবর্ধমান। এর পরিধি বাড়ছে এবং বাড়ছে তার নানামুখি সমস্যাও। এই মহানগরের সবচেয়ে পুরোনো সমস্যার একটি হচ্ছে মশা। আর আরেকটি হচ্ছে এই মহানগর বাড়ছে অপরিকল্পিতভাবে। আসলে, পরিকল্পনা নেয়া হয় বটে, তবে তার সাইজ ছোটো এবং তেমন কোনো দীর্ঘমেয়াদী নয়। নেই এই মহানগরের রোড বা সড়ক পরিকল্পনাও।

রোড় প্লানিং যে একটি মহানগরের অন্যতম প্রধান কাজ, সেটা বুঝলেও পরিকল্পনার দায়িত্বপ্রাপ্তগণ ক্ষমতাসীনদের চোখরাঙানিতে তটস্থ হয়ে তা বাস্তবায়ন করতে পারেন না বা করেন না লাভজনক [ঘুষজনক] পজিশন থেকে বদলির ভয়ে।

ভয়কে জয় করতে পারেন না বলেই কোনো গৃহিত পরিকল্পনা নির্ধারিত সময়ে সম্পন্ন হয় না। আবার এই সব পরিকল্পনা বাস্তবায়নে ঢিলেমি করে এর মেয়াদ বাড়ানোও একটি লাভজনক নেশা হিসেবে ব্যবহৃত হয়ে চলেছে। বাস্তবায়ন মেয়াদ বাড়ানোর সাথে সাথে দায়িত্বপ্রাপ্ত ক্ষমতাবানেরা প্রকল্পের ব্যয়ও বাড়ান কয়েকগুণ। ফলে বাড়তি ব্যয় থেকে থোক হিসেবে অর্থ লোপাট করারও একটি রাজনৈতিক উন্নয়ন নেশা হিসেবে চলে আসছে।

এই নেশাটাই মহানগরের মশানিধনের রোডম্যাপের সাথে যুক্ত হয়েছে বহুকাল আগে থেকেই। ঠিক কবে থেকে ঢাকা মহানগরে মশার উপদ্রব চলছে তার কোনো উপাত্ত বোধহয় মহানগরের করনিক সম্প্রদায়ের হাতে নেই বা ছিলো না কখনোই। ‘করনিক’ শব্দের অর্থ আভিধানিকরা কি রেখেছেন মনে নেই আমার। তবে, যিনি বা যারা কাজ করেন, মূলত তারাই ‘করনিক’। কেরানি থেকে জাত হলেও এর পরিধি ব্যাপক বলেই আমি মনে করি।

তো, একটি প্রচলিত বাক্য আমরা শুনে আসছি সুদূর অতীত থেকে ‘রেতে মশা দিনে মাছি/এই নিয়ে ঢাকা আছি।’ এই বাক্যটি রচিত হয়েছে শত শত বছর আগে যখন এই মহানগর ‘মহানগর’ হিসেবে রূপ পায়নি। তার মানে মোঘল আমলেও ঢাকায় মাছি আর মশার দাপট ছিলো এবং বাসিন্দরাও তাদের হাতে অত্যাচারিত হতো।

আমি জানি না ঢাকা মহানগরের মশক উৎপাদন কেন্দ্রগুলো কোথায় অবস্থিত। আগে যে শুনতাম, ড্রেনগুলোতে মশকদের লার্ভাই মশা জন্ম দিয়ে চলেছে। শুধুই যে মজা-পঁচা ড্রেনগুলোতে মশা জন্মাচ্ছে, তাই নয়, নালা-ডোবা, খাল ও মজে যাওয়া বিল-ঝিলও এর অন্তর্গত বলা যায়। ওই সব জায়গায় আমরা অনেকবারই ওষুধ ছিটাতে দেখেছি সিটির মশক নিধন কর্মবীরদের। কিন্তু মশা মরেনি কিংবা তারা মরার ভাণ করে শুয়ে থাকে।

আমরা ভাবি, এইবার মশার হাত [মশাদের হাত নেই]থেকে আমরা বাঁচলাম। কিন্তু না, ড্রামার শেষ অংকে এসে সেই মশকদলের জেগে ওঠে উৎপাদনের মাঠে নামতেও আমরা দেখে আসছি। মশক নিধন কর্মবীরদের নেতারা জোরগলায় বলেন তারা শত শত কোটি টাকা প্রতিবছর ব্যয় করছেন ‘মারণওষুধ’ কেনা বাবদ। সেতথ্য যথার্থ। কিন্তু সেই ওষুধে কাজ হয় না। তারপরও প্রতিবছর সেই ওষুধই কেনা হয় এবং কর্মীবাহিনী তা ছিটিয়ে চলেন।

এই গল্পটা এতোটাই সহজ ও সরল যে এই মহানগরে জন্ম নেয়া শিশুরাও তা ভালোভাবে জানে। এ-নিয়ে দীর্ঘ রচনা ফাঁদার প্রয়োজন নেই। তবে, আমরা যদি না লিখি, যদি মেয়র অফিসকে না জানাই যে ঢাকার মশকবাহিনীর অত্যাচারে মহানগরবাসী অতিষ্ঠ, তাহলে তারা সেই যন্ত্রণা নিরসনে সরব হবেন কেমন করে? তারা তো ওষুধ কিনছেন, ছিটিয়ে দিচ্ছেন চিহ্নিত জায়গায়। তাহলে মশক কেন নির্মূল হচ্ছে না। এর একটাই উত্তর হচ্ছে, ওষুদের কোয়ালিটি অত্যন্ত খারাপ।

যদি প্রমাণিত হয় যে ওষুধ ভালো তাহলে সেই ওষুধ পরিমাণ মতো ব্যবহার না করে পানি মিশিয়ে ব্যবহার করা হচ্ছে। বাকি ওষুধ চোরাই পথে বিক্রি করে দেয়া হচ্ছে। তারা সিটির সমস্যা সমাধানের চেয়ে নিজেদের লাভটাই বেশি দেখেন। সরকারি অফিসের দুর্নীতির হোতারাও দেশ ও জনগণের কল্যাণ দেখেন না, নিজেদের লাভ দেখেন। আবার অনেকেই নিজেদের লাভকে দেশেরই লাভ বলে ভাবেন। এ-রকম ভাবনার বহু জাল ছড়িয়ে আছে নানা সেক্টরে। সিটি তার একটি।

এই সমস্যা থেকে কি আদৌ মুক্তি সম্ভব? না, আপাতত সে-রকম কোনো উদ্যোগ চোখে পড়ছে না। মহানগরের ভেতরে অনেক উন্নয়ন অবকাঠামো চোখে পড়ছে। সেই উন্নয়ন নিয়ে বেশ বগল বাজাচ্ছেন ক্ষমতাসীনরা। আমরাও বাহবা দিচ্ছি। কেন না, চোখ ধাঁধানো উন্নয়ন অবশ্যই আমাদের উৎসাহী করে তোলে। আশার আলো জ্বেলে দেয়। কিন্তু এই মহানগরের রূপ ঝলমল আলোর নিচেই যে মশক-অন্ধকার জনজীবনকে নরক করে তুলেছে, সে ব্যাপারে কি উন্নয়ন তরিকায় কোনো প্রকল্প নেই। যারা বিশেষজ্ঞ এ-বিষয়ে তারা বলতে পারবেন, কোন পথে মহানগর থেকে মশা দূর করা নির্মূল করা যায়।

মহানগর যতোই রূপেগুণে ঐশ্বর্যময় হয়ে উঠুক না কেন, মশা নির্মূল না করতে পারলে সাতমণ দুধের মধ্যে এক ফোটা গো-চুনা দুধের পরিণতি কেমন করে তা আমাদের জানা আছে। আমরা উন্নয়ন ধারার সুফল পেতে চাই।

লেখক: ড. মাহবুব হাসান।


এই বিভাগের আরো খবর