বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

রেনু হত্যা: আসামি মহিনের সম্পদ জব্দের নির্দেশ

অনলাইন ডেস্ক :
রবিবার, ৩ জানুয়ারী, ২০২১, ৭:২১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাড্ডা এলাকায় প্রাইমারি স্কুলের সামনে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে তাসলিমা বেগম রেনু হত্যার ঘটনায় হওয়া মামলায় পলাতক আসামি মহিন উদ্দিনের সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম মামুনুর রশিদ আজ রবিবার (৩ জানুয়ারি) শুনানি শেষে এ আদেশ দেন। এ সংক্রান্ত প্রতিবেদনের জন্য আগামী ১ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত।

২০১৯ সালের ২০ জুলাই বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেনুকে পিটিয়ে হত্যা করা হয়। নিজের চার বছরের মেয়েকে ভর্তি করানোর জন্য তথ্য সংগ্রহ করতে তাসলিমা বেগম রেনু ওই স্কুলে গিয়েছিলেন।

চার বছরের মেয়ে ও মাকে নিয়ে রাজধানীর মহাখালীতে থাকতেন তিনি। দুই বছর আগে স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়। তার ১১ বছরের একটি ছেলে থাকলেও ছেলেটি পিতার সঙ্গে বাড্ডাতেই থাকে।

তাসলিমা বেগম রেনুকে হত্যার ঘটনায় তাঁর এক আত্মীয় নাসির উদ্দিন টিটো ৪-৫শ অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা করেন। মামলায় পুলিশ রাজুসহ ১৪ জনকে গ্রেপ্তার করে। এরপর তদন্ত শেষে ওইবছরের ১০ সেপ্টেম্বর রাজুসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন মো. ইব্রাহিম ওরফে হৃদয় হোসেন মোল্লা, রিয়া বেগম ওরফে ময়না বেগম, মোহাম্মদ আবুল কালাম আজাদ ওরফে আজাদ মণ্ডল, মোহাম্মদ কামাল হোসেন, মোহাম্মদ শাহিন, মো. বাচ্চু মিয়া, মো. বাপ্পী ওরফে শহিদুল ইসলাম, মো. মুরাদ মিয়া, মো. সোহেল রানা, আসাদুল ইসলাম, মো. বিল্লাল মোল্লা, মো. রাজু ওরফে রুম্মান হোসেন, মো. মহিউদ্দিন, মো. জাফর হোসেন পাটোয়ারী এবং ওয়াসিম ওরফে মো. অসীম আহম্মদ। এদের মধ্যে মো. মহিন উদ্দিন পলাতক।

গত ২ ডিসেম্বর চার্জশিট গ্রহণ করেন ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ। একইসঙ্গে আসামি মহিন পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।


এই বিভাগের আরো খবর