রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে যুবদলের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক হওয়া সংবর্ধনা ফটিকছড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু ফটিকছড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ট্রাকের ধাক্কায় গুরতর আহত, পা হারালেন শেরপুরের যুবক মতলব উত্তরের শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া সাতক্ষীরায় সুজনের জেলা কমিটি গঠন, সভাপতি পবিত্র মোহন দাস ও সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল মাদক-সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক যুদ্ধ গড়ে তোলার আহ্বান প্রিন্সের শুধু খেলাধুলা করলেই চলবেনা, পড়াশোনাও করতে হবে : প্রধানমন্ত্রী হাইকোর্টে জামিন পেলেও মুক্তি মেলেনি সাংবাদিক আজহার আলী সরকারের, ‘শ্যোন অ্যারেস্ট’-এ ফের কারাগারে ৩৮ বছরের পুরোনো সেতু দেবে গিয়ে বন্ধ যোগাযোগ, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ মতলব উত্তরের এখলাছপুরে রোগমুক্তি ও কল্যাণ কামনায় শীতলা মায়ের পূজা পালিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ ড্রেনে বর্জ্যের স্তূপ, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় অচল মাওনা চৌরাস্তা চাঁপাইনবাবগঞ্জে আম মেলা শেষ ফল মেলা উদ্বোধন নামোশংকরবাটী ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া হোমনায় গরীব-অসহায় দুঃস্থ মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করলেন এমপি সেলিম ভূঁইয়া সালথায় বিয়ের চার মাসের মাথায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাটহাজারীতে বোনের বিয়ের আনন্দের সময় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু জিয়াউর রহমান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অবিস্মরণীয় নেতা : সরোয়ার আলমগীর আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৮ হাজার ফলজ গাছের চারা বিতরণ পাইকগাছায় মৎস্য গবেষণা ইনস্টিটিউট “লোনাপানি” কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত কিশোরগঞ্জে মাদক ব্যবসার অভিযোগে বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ “কারাতে চ্যাম্পিয়নশিপ-২৬” এ সাংবাদিক কন্যার স্বর্ন জয় শাহজাদপুরের আ..লীগের আইন সম্পাদক শাহ জালাল গ্রেফতার আনোয়ারা-কর্ণফুলীতে রংমিস্ত্রী শ্রমিক কল্যাণ এসোসিয়েশনের উদ্বোধন ২৪ ঘণ্টার মধ্যে হত্যা রহস্য উদ্ঘাটন: স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার পেলেন আনোয়ারা থানার এসআই শিমুল নবীনগরে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন চিলমারির থানাহাট ইউপি নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার পারুল আলোচনায় শীর্ষে সালথায় মারামারীর ঘটনায় মুফতি শফিকুল ইসলাম জড়িত নয় দাবী এলাকাবাসীর

রোনালদোর বিশ্বরেকর্ড ভাগ বসালেন আর্লিং হালান্ড

স্পোর্টস ডেস্ক,ঢাকা প্রতিদিন
সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৫২ অপরাহ্ন

৫ ম্যাচে ১০ গোল। নতুন মৌসুমে শুরুটা দুর্দান্ত আর্লিং হালান্ডের জন্য– সেটা অনায়াসে বলা চলে। অবশ্য হালান্ডের অভ্যাসই এমন। গোল করা যেন নিত্যদিনের স্বভাব এই নরওয়েজিয়ান স্ট্রাইকারের জন্য। ম্যানচেস্টার সিটিতে আসার পর থেকে কেবল গোলের টালিকে সমৃদ্ধ করেছেন তিনি। চলতি মৌসুমের প্রিমিয়ার লিগের কথাই ধরা যাক। এখন পর্যন্ত হওয়া পাঁচ ম্যাচের প্রতিটিতেই গোল করেছেন হলান্ড। এই ৫ ম্যাচের মধ্যে আছে দুটি হ্যাটট্রিকও।

সর্বশেষ রবিবার রাতে আর্সেনালের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচটিতেও ম্যানচেস্টার সিটিকে এগিয়ে দেওয়া গোলটি করেছিলেন তিনি। এই গোলে মাইলফলক আর বিশ্বরেকর্ড দুটোই স্পর্শ করেছেন হলান্ড। সিটির হয়ে ১০০ করে ফেললেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। একই সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদোর এক বিশ্বরেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি। নির্দিষ্ট একটি ক্লাবের হয়ে দ্রুততম ১০০ গোল করায় এত দিন সবার ওপরে ছিলেন রোনালদো।

রোনালদো রেকর্ড করেছিলেন রিয়াল মাদ্রিদের হয়ে। লস ব্লাঙ্কোসদের হয়ে ১০০ গোল করতে রোনালদোর লেগেছিল ১০৫ ম্যাচ। গতকাল রাতে সমান ম্যাচে সিটির হয়ে গোলের সেঞ্চুরি করলেন হলান্ডও। সাভিনিওর থ্রো পাস ধরে দারুণ ফিনিশিংয়ে ৯ মিনিটে সিটির হয়ে গোলটি করেন তিনি।

বরুসিয়া ডর্টুমুন্ডে খেলার সময়েই গোল করার দক্ষতার কারণে আলোচনায় আসেন হলান্ড। তারও আগে যুব বিশ্বকাপে একই ম্যাচে ৯ গোল করে বিশ্বকে নিজের অস্তিত্ব জানান দেন তিনি। জার্মান ক্লাব ডর্টমুন্ডে ৮৯ ম্যাচ থেকে ৮৬ গোল করেন হালান্ড।

কিন্তু সিটিতে এসে পেপ গার্দিওলার অধীনে নিজের অন্য এক রূপ হাজির করিয়েছেন হালান্ড। ম্যাচের পর ম্যাচে গোল করে ভেঙেছেন একের পর এক রেকর্ড। সময়ের হিসাবে এখন পর্যন্ত প্রতি ৮৫ মিনিটে একটি করে গোল করেছেন হালান্ড।

সিটির হয়ে হলান্ডের করা ১০০ গোলের ৭৩টিই এসেছে প্রিমিয়ার লিগে। এর বাইরে ১৮টি এসেছে চ্যাম্পিয়নস লিগে, ৮টি এফএ কাপে এবং ১টি এসেছে কারাবাও কাপে। একইভাবে ৭৩ গোল তিনি করেছেন বাঁ পায়ে, ১৪ গোল করেছেন ডান পায়ে, ১২টি করেছেন হেডে এবং ১টি করেছেন শরীরের পেছনের অংশ দিয়ে। এই ১০০ গোলের ১৮টি আবার এসেছে পেনাল্টি থেকে।


এই বিভাগের আরো খবর