শনিবার, ২০ জুন ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের চূড়ান্ত পরীক্ষায় ইয়েস কার্ড অর্জন করলেন সুর্বনা আক্তার লাবিবা জনগুরুত্বপূর্ণ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে : এমপি লিটন আনোয়ারা হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান দুর্যোগ সহায়তা ও সামাজিক সুরক্ষায় বিএনপি সরকারের মানবিক উদ্যোগ: তথ্য প্রতিমন্ত্রী সালথায় মাদকের বিরুদ্ধে রাস্তায় নেমেছে গ্রামবাসী মতলব উত্তরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখেই যুবকের অকাল মৃত্যু,ফরিদপুরে দাফন মালয়েশিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের বৈধকরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ওয়াদুদ সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি, জলাবদ্ধতায় নাকাল হালুয়াঘাট পৌরবাসী সোনারগাঁয়ের গুহাটা এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ ঐতিহাসিক “কদম রসুল”দরগাহ পরিদর্শনে এমপি ও ডিসি দুই হাসপাতাল ঘুরে সেবার মান নিয়ে অসন্তোষ এলজিআরডি প্রতিমন্ত্রীর যুুক্তরাষ্ট্রে গণিতে পিএইচডিতে পূর্ণাঙ্গ স্কলারশিপ পেলেন মতলবের কৃতি শিক্ষার্থী সানজিদা আক্তার তুলি নগরকান্দায় ব্রাজিল- আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খেলাধুলা সুশৃঙ্খল প্রজন্ম গঠনের হাতিয়ার: এমপি বাচ্চু আনোয়ারায় প্রেমের বিয়ের ৭মাসের মাথায় তরুণীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক হাটহাজারী ধলই ইউপি চেয়ারম্যান আবুল মনসুর কারামুক্ত ফটিকছড়িতে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান উদ্ধার ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে জনমতকে গুরুত্ব দেওয়ার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিশেষ সতর্কবার্তা জারি পাইকগাছায় গাছের ডাব খাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধাকে বিদ্যুৎ’র খুঁটিতে বেঁধে মারপিটের অভিযোগ ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মোতাহার তালুকদার আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা বন্দরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত স্কুল চলাকালীন সময়ে মানববন্ধনে শিক্ষার্থী, প্রশ্নের মুখে আয়নাপুরের কর্মসূচি ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় সুন্দরবনে দস্যুতা দমন, মাদক ও মানবপাচার রোধে উপকূলে কঠোর অবস্থানে কোস্ট গার্ড নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ী কে বিভিন্ন ভাবে হয়রানি করার অভিযোগ কাউখালী উপজেলা ভূমি অফিসে চুরির দুই মাস পরও শনাক্ত হয়নি চোর ফটিকছড়িতে দুই কোটি টাকার খাস জমি উদ্ধার

রোনালদো কেন পায়ে নেইলপলিশ লাগান

অনলাইন ডেস্ক :
বুধবার, ১৮ জুন, ২০২৫, ১২:০১ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : পায়ের নখে নেইলপলিশ—সাধারণত এমন চিত্র নারীদের মধ্যেই দেখা যায়। তাই যদি কোনো পুরুষের পায়ে নেইলপলিশ দেখা যায়, চোখে পড়াটাই স্বাভাবিক। আর যদি সেটি হন খোদ ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো তারকা, তাহলে তো আলোচনার ঝড় উঠবেই।

গতকাল নিজের ছেলের সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন আল নাসরের পর্তুগিজ সুপারস্টার।

ছবিতে তার পায়ের নখে স্পষ্ট দেখা গেছে কালো রঙের নেইলপলিশ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে—রোনালদোর পায়ে নেইলপলিশ কেন?

তবে উত্তরটি যতটা ‘অলংকার’, তার চেয়েও বেশি ‘অস্ত্র’। বিষয়টি আসলে রোনালদোর ফুটবল সচেতনতারই বহিঃপ্রকাশ। খেলার সময় প্রতিপক্ষের ট্যাকল, হঠাৎ ধাক্কা কিংবা জুতার চাপের কারণে পায়ের নখ ভেঙে যাওয়া কিংবা ফেটে যাওয়ার আশঙ্কা থাকে।

নেইলপলিশ সেই ক্ষতির ঝুঁকি কমাতে সাহায্য করে।

বিশেষত কালো রঙের নেইলপলিশ নখের উপর একটি প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে, যা নখকে রাখে শক্ত এবং ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে সুরক্ষিত।

শুধু রোনালদোই নন, বিশ্বজুড়ে অনেক পেশাদার ক্রীড়াবিদের মধ্যে পায়ের নখে নেইলপলিশ ব্যবহারের প্রবণতা বাড়ছে। মিক্সড মার্শাল আর্টস (এমএমএ) ফাইটারদের মধ্যে তো এটি এখন একধরনের ট্রেন্ড।

তাদের থেকেই অনুপ্রাণিত হয়ে অনেক ফুটবলারও এই অভ্যাস গ্রহণ করছেন।

বলা হচ্ছে, ঘাম, ধুলা ও সংক্রমণ ঠেকাতে নেইলপলিশ কার্যকর ভূমিকা রাখে। একজোড়া ফুটবল বুটের ভেতর ঘণ্টার পর ঘণ্টা পা থাকা—স্বাভাবিকভাবেই সেখানে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস জন্মাতে পারে। নেইলপলিশ সেই ঝুঁকি কমায়।

বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে।

যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব পোডিয়াট্রির মুখপাত্র ড. হেলেন ব্রান্থওয়েট জানান,‘মানুষের পায়ে রয়েছে প্রায় আড়াই লাখ ঘামগ্রন্থি। প্রতিদিন গড়ে এক পোয়া পরিমাণ ঘাম তৈরি হয় পায়ে। এ থেকে সহজেই ছত্রাক সংক্রমণ হতে পারে, যেটা প্রথমে চামড়ায় ও পরে নখে ছড়িয়ে পড়ে।’

তার মতে, নেইলপলিশ একদিকে যেমন কিছুটা সুরক্ষা দেয়, তেমনি মূল সংক্রমণের জায়গা—চামড়ায় যদি চিকিৎসা না করা হয়, তাহলে পরিস্থিতি খারাপ হতে পারে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর