বুধবার, ২৭ মে ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

লইট্টা শুঁটকি ভুনার পদ্ধতি

অনলাইন ডেস্ক :
সোমবার, ১৭ অক্টোবর, ২০২২, ৫:৩৫ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন লাইফস্টাইল ডেস্ক : লইট্টা শুঁটকি ভুনা আর এক থালা ঝরঝরে গরম ভাত। সঙ্গে একটি কি দু’টি কাঁচা মরিচ। আপনি চাইলে খানিকটা পেঁয়াজও কেটে দেওয়া হবে যদি আপনি ভাতের সঙ্গে পেঁয়াজ খেতে পছন্দ করেন। জিভে জল চলে এসেছে কি? তাহলে এই রেসিপি আপনার জন্য। বর্তমান ব্যস্ত জীবনে আপনার জন্য কেউ রান্না করে বসে থাকবে না। খেতে হলে নিজেকেই লইট্টা শুঁটকি পদ্ধতি শিখে নিতে হবে।

তৈরি করতে যা লাগবে

লইট্টা শুঁটকি- ১০০ গ্রাম

হলুদের গুঁড়া- আধা চা চামচ

মরিচের গুঁড়া- ২ চা চামচ

পেঁয়াজ কুচি- ২ কাপ

রসুন কুচি- আধা কাপ

টমেটো পেস্ট- আধা কাপ

আদা বাটা- আধা চা চামচ

রসুন বাটা- আধা চা চামচ

তেল- পরিমাণমতো

লবণ- স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন

প্রথমে পানি গরম করে তাতে শুঁটকিগুলো ভিজিয়ে রাখুন। এরপর ভালো করে পরিষ্কার করে নিন। প্রতিটি মাছ দুই-তিন টুকরা করবেন। এরপর আবারও গরম পানিতে ভালো করে ধুয়ে নিতে হবে। পরিষ্কার করা হলে মাছগুলো শিলপাটায় হালকা থেঁতো করে নিন। এরপর ভেতরের মোটা কাঁটা বের করে ফেলে দিন।

কড়াইতে অল্প তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি ও লবণ দিয়ে ভাজুন। ভাজা ভাজা হলে তাতে দিয়ে দিন রসুন বাটা, টমেটো পেস্ট ও মরিচের গুঁড়া। ভালো করে কষিয়ে নিন। এবার অল্প পানি যোগ করুন। মরিচ ও রসুন কুচি ছাড়া অন্য সব মসলা দিয়ে দিন। এরপর তাতে শুঁটকি দিয়ে কষিয়ে নিন। অল্প অল্প করে পানি যোগ করুন যেন পুড়ে না যায়। কিছুক্ষণ নেড়েচেড়ে তাতে দিয়ে দিন রসুন কুচি ও সামান্য পানি। এবার ঢেকে কিছুক্ষণ রান্না করুন। মাখা মাখা হয়ে এলে ঢাকনা তুলে রাখুন। আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
ঢাকা প্রতিদিন /এআর


এই বিভাগের আরো খবর