শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

লকডাউনের খবরে দাম বাড়ল পেঁয়াজের

অনলাইন ডেস্ক :
রবিবার, ৪ এপ্রিল, ২০২১, ৩:৫১ পূর্বাহ্ন

ডেস্ক রিপোর্ট: লকডাউনের খবরে বাড়তি পণ্য কিনতে ক্রেতারা বাজারে হুমড়ি খেয়ে পড়ায় রোববার সকাল হতেই রাজধানীর বাজারগুলোতে পেঁয়াজের দাম বেড়ে গেছে। কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে পাঁচ টাকা।

এর আগে গতকাল শনিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, করোনাভাইরাসের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ায় আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য লকডাউন দিতে যাচ্ছে সরকার।

ক্রেতারা বাড়তি পণ্য কেনার কারণে সন্ধ্যার পরপরই কোনো কোনো খুচরা দোকানে পেঁয়াজ শেষ হয়ে যায়। রোববার সকালে পাইকারি বাজারে গিয়ে তারা দেখেন পেঁয়াজের দাম কেজিতে পাঁচ টাকা বেড়ে গেছে।

এ বিষয়ে মালিবাগ হাজীপাড়ার ব্যবসায়ী মো. জাহাঙ্গীর বলেন, লকডাউনের খবর গতকাল দুপুর থেকেই বাজারে ক্রেতাদের ভিড় বেড়ে যায়। সবাই অতিরিক্ত পেঁয়াজ কিনতে শুরু করেন। গতকাল রাত পর্যন্ত পেঁয়াজ ৩০ টাকা কেজি বিক্রি করেছি। আজ যে দামে কেনা পড়েছে তাতে ৩৫ টাকা কেজি বিক্রি করছি। তবে আলু, রসুন ও আদার দাম অপরিবর্তিত রয়েছে।

খিলগাঁওয়ের ব্যবসায়ী আসাদ আলী বলেন, সবাই বাড়তি পেঁয়াজ কেনার জন্য যেভাবে হুমড়ি খেয়ে পড়েছে, তাতে দাম তো বাড়বেই। গতকালের তুলনায় আজ পেঁয়াজের দাম কেজিতে পাঁচ টাকা বেড়ে গেছে। তবে আমাদের ধারণা কয়েকদিনের মধ্যে পেঁয়াজের দাম কমে যাবে। কারণ একদিকে বাজারে নতুন পেঁয়াজ আসছে, অন্যদিকে বাড়তি কেনার কারণে বাজারে পেঁয়াজের চাহিদা কমে যাবে।

এর আগে তো আপনি জানিয়েছিলেন বাজারে হালি পেঁয়াজ (ভালো মানের দেশি পেঁয়াজ) আসলে রোজার ভেতরে দাম কমতে পারে। তাহলে এখন দাম বাড়তে পারে এমন কথা বলছেন কেন? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, হালি পেঁয়াজ বাজারে আসা শুরু হয়ে গেছে। এখন দাম বাড়লে সমস্যা কী? দাম বাড়লে চাষি তো কিছু টাকা পাবেন।

গতকাল এই ব্যবসায়ী বলেন, লকডাউনের সংবাদ আমরা শুনেছি। এ নিয়ে আমরা গভীর উদ্বেগের মধ্যে আছি। গতবছর আমরা যে লোকসান খেয়েছি তার ধাক্কাই এখনও সামলে উঠতে পারিনি। এখন আবার লকডাউন দেয়ায় কী হবে বলতে পারছি না।

তিনি বলেন, এখনও আমাদের কাছে পেঁয়াজের ভালো মজুত রয়েছে। আজ পেঁয়াজের দাম বাড়ার কোনো ঘটনা ঘটেনি। গতকালের মতো আজও পেঁয়াজের কেজি ২৩-২৪ টাকা বিক্রি হচ্ছে। ক্রেতারা অস্বাভাবিক আচরণ না করলে এখান থেকে দাম বাড়ার সম্ভাবনা কম। কিন্তু বাজারে মালের সংকট হলে তখন স্বাভাবিকভাবেই দাম বেড়ে যাবে।


এই বিভাগের আরো খবর