বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

লকডাউনে বেঁচে থাকার লড়াই কর্মহীন ৪৩০ পরিবারের

অনলাইন ডেস্ক :
সোমবার, ১৯ এপ্রিল, ২০২১, ১২:২৩ অপরাহ্ন

সাফায়েত হোসেন, দশমিনা থেকে:
পিয়ারা বেগম (৬০) স্বামী আব্দুল সরদার মারা গেছেন বহু বছর আগে। তেতুলিয়া নদীর ভাঙনে ভিটেমাটি হারিয়ে আশ্রয় হয় দশমিনার আলীপুর ইউনিয়নের পূর্ব আলীপুর আশ্রয়ন প্রকল্পের একটি ঘরে। দুই ছেলে ও দুই মেয়ের জননী পিয়ারা বেগম বড় ছেলে মাসুদ সরদারের স্ত্রী সন্তানের সঙ্গে ওই আশ্রয়ন প্রকল্পের একটি ঘরে বসবাস করেন। ছেলে মাসুদ সরদার দিনভর ভাড়ায় রিকসা চালিয়ে যা রোজগার করেন তাই দিয়ে ৫ জনের পেট চলে। দ্বিতীয় দফা লকডাউন শুরু হলে রিকসা চালানো বন্ধ হয়ে যায় মাসুদের। আর কোন আয় রোজগার না থাকায় বনের শাকপাতা রান্না করে খেয়ে চলছে তাদের জীবন সংগ্রাম। দশমিনা উপজেলার ৯টি আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী ৪৩০টি পরিবারের জীবন চলছে এভাবেই। নদী ভাঙন সহ সহয় সম্বলহীন মানুষগুলো বিভিন্ন সময় আশ্রয় নিয়েছেন আশ্রয়ন প্রকল্পের ঘর গুলোতে। আশ্রয়নের বাসিন্দা দিন মজুর বাবুল মৃধা জানান, লক ডাউন শুরুর পর থেকে কোন কাজ নেই তার হাতে তাই কোন রকম খেয়ে না খেয়ে বেচেঁ আছেন পরিবারের ৫ সদস্যকে নিয়ে। নিজাবাদ আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা দিনমজুর নজির হোসেন জানান,লক ডাউন শুরুর পর থেকে কেউ তাদের সাহায্য সহায়তা করেনি তাই স্ত্রী সন্তান সহ ৬ সদস্যর পরিবার নিয়ে চরম অভাব অনটনে খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের। আলীপুর ইউনিয়নের ৪টি আশ্রয়ন প্রকল্পে প্রায় ২০০ পরিবারের বসবাস ওই ইউনিয়নের চেয়ারম্যান বাদসা ফয়সাল আহমেদ জানান, দ্বিতীয় দফা লক ডাউনে এখনো কোন প্রকার সরকারি সাহায্য সহায়তা আসেনি তবে তিনি ব্যাক্তিগতভাবে আশ্রয়নের মানুষদের সাহায্য সহায়তা করে যাচ্ছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল আমিন জানান, এখনো সরকারি ভাবে কোন প্রকার বরাদ্দ আসে নি এলে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের অগ্রাধিকার ভিত্তিতে সাহায্য পৌছে দেওয়া হবে।


এই বিভাগের আরো খবর