শনিবার, ২০ জুন ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাকের ধাক্কায় গুরতর আহত, পা হারালেন শেরপুরের যুবক মতলব উত্তরের শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া সাতক্ষীরায় সুজনের জেলা কমিটি গঠন, সভাপতি পবিত্র মোহন দাস ও সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল মাদক-সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক যুদ্ধ গড়ে তোলার আহ্বান প্রিন্সের শুধু খেলাধুলা করলেই চলবেনা, পড়াশোনাও করতে হবে : প্রধানমন্ত্রী হাইকোর্টে জামিন পেলেও মুক্তি মেলেনি সাংবাদিক আজহার আলী সরকারের, ‘শ্যোন অ্যারেস্ট’-এ ফের কারাগারে ৩৮ বছরের পুরোনো সেতু দেবে গিয়ে বন্ধ যোগাযোগ, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ মতলব উত্তরের এখলাছপুরে রোগমুক্তি ও কল্যাণ কামনায় শীতলা মায়ের পূজা পালিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ ড্রেনে বর্জ্যের স্তূপ, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় অচল মাওনা চৌরাস্তা চাঁপাইনবাবগঞ্জে আম মেলা শেষ ফল মেলা উদ্বোধন নামোশংকরবাটী ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া হোমনায় গরীব-অসহায় দুঃস্থ মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করলেন এমপি সেলিম ভূঁইয়া সালথায় বিয়ের চার মাসের মাথায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাটহাজারীতে বোনের বিয়ের আনন্দের সময় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু জিয়াউর রহমান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অবিস্মরণীয় নেতা : সরোয়ার আলমগীর আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৮ হাজার ফলজ গাছের চারা বিতরণ পাইকগাছায় মৎস্য গবেষণা ইনস্টিটিউট “লোনাপানি” কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত কিশোরগঞ্জে মাদক ব্যবসার অভিযোগে বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ “কারাতে চ্যাম্পিয়নশিপ-২৬” এ সাংবাদিক কন্যার স্বর্ন জয় শাহজাদপুরের আ..লীগের আইন সম্পাদক শাহ জালাল গ্রেফতার আনোয়ারা-কর্ণফুলীতে রংমিস্ত্রী শ্রমিক কল্যাণ এসোসিয়েশনের উদ্বোধন ২৪ ঘণ্টার মধ্যে হত্যা রহস্য উদ্ঘাটন: স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার পেলেন আনোয়ারা থানার এসআই শিমুল নবীনগরে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন চিলমারির থানাহাট ইউপি নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার পারুল আলোচনায় শীর্ষে সালথায় মারামারীর ঘটনায় মুফতি শফিকুল ইসলাম জড়িত নয় দাবী এলাকাবাসীর আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন জৈন্তাপুরে মেলার নামে পুরাকীর্তি ধ্বংস, ক্ষুব্ধ জনতা; রাজ পরগনার জরুরি বৈঠক মাদক-দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনের ঘোষণা চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেনের

লালমনিরহাটে মরিচ চাষ বাড়ছে

মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট
শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৬:১২ অপরাহ্ন
Exif_JPEG_420

মরিচ চাষ করে দিন ফিরেছে লালমনিরহাট জেলার অনেক কৃষকের। মসলা জাতীয় অন্য যে কোন ফসলের চেয়ে অল্প খরচে মরিচ চাষ করে কৃষক বেশি মুনাফা পাওয়ায় লালমনিরহাটের চাষিরা বেশ খুশি। চলতি মৌসুমে মরিচের বাম্পার ফলন হওয়ায় মরিচ চাষে আগ্রহ বেড়েছে এ জেলার কৃষকের।

লালমনিরহাটের মাটি উর্বর ও দোআঁশ হওয়ায় মসলা জাতীয় যাবতীয় ফসল খুব ভালো জন্মে। ফলে অল্প খরচে মসলা জাতীয় ফসল ফলানো সম্ভব। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় উন্নতজাতের বীজ ও সারসহ রোগবালাইনাশক ঔষুধ এবং প্রয়োজনীয় পরামর্শ।

লালমনিরহাট জেলার প্রায় সব এলাকায় কমবেশি মসলা জাতীয় ফসল চাষ হলেও লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার বড় কমলাবাড়ি, ভেলাবাড়ি ও লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি, মোগলহাট এবং পাটগ্রাম উপজেলায় কাঁচা মরিচের চাষাবাদ কিছুটা বেশি। তবে সব থেকে বেশি চাষাবাদ হয় বড় কমলাবাড়ি গ্রামে। এ গ্রামটিতে লক্ষ করলে দেখা যায় মাঠের পর মাঠ কাঁচা মরিচের ক্ষেত। চাষিরা জানান, এখানে সারা বছর বিভিন্ন জাতের কাঁচা মরিচ চাষ করেন কৃষকরা।

এ এলাকার চাষিদের কাছ থেকে মরিচ কিনে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লাসহ দেশের বিভিন্ন বড় বড় পাইকারি বাজারে বিক্রি করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

লালমনিরহাটের কোদালখাতা গ্রামের মরিচ চাষি মোঃ দরবেশ আলী বলেন, আমার প্রতি কেজি মরিচ ১শত টাকা দরে প্রতি মন ৪হাজার টাকায় বিক্রি করছি ব্যবসায়ীদের কাছে।

মরিচ ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম বলেন, প্রতি কেজি মরিচ ১শত ২৫টাকা দরে প্রতি মন ৫হাজার টাকায় বিক্রি করছি খুচরা ব্যবসায়ীদের কাছে।

ফুলগাছ গ্রামের ব্যবসায়ী মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, প্রতি কেজি মরিচ ১শত ৪০টাকা দরে খুচরা বিক্রি করছি।


এই বিভাগের আরো খবর