চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পবিত্র মাহে রমজানকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে ০৯ টি দোকান কে ৫৭ হাজার জরিমানা করা হয়েছে।
উপজেলার বটতলী কাঁচা বাজারে ১৮ ই ফেব্রুয়ারী (বুধবার ) বিকালে উপজেলা নির্বাহী মাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে উক্ত অভিযান পরিচালনা করা হয় অভিযানে সাথে ছিলেন,উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোহাম্মদ শের আলী, থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
উপজেলা নির্বাহী মাজিস্ট্রেট সাইফুল ইসলাম বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত মূল্য আদায়সহ বিভিন্ন অপরাধে এ জরিমানা করা হয়। তিনি আরো বলেন লোহাগাড়া উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখা, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।