সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার পাইকগাছায় বেতাঙ্গী নদীর পাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার উত্তরায় তিন অভিযানে ৬ জন গ্রেপ্তার, অপহৃত ব্যক্তি উদ্ধার কুড়িগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল-ভারতীয় ঔষধ উদ্ধার সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন সভাপতি সেলিম শেখ, সাধারণ সম্পাদক এমদাদুল হক শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন বন্দরে কলেজ ছাত্রী কে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবা ও ভাইকে কুপিয়ে জখম মাদকবিরোধী অভিযানে চার ব্যক্তিকে দণ্ড, অর্থদণ্ডসহ কারাদণ্ড প্রদান গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফুলপুরে পার্টনার কংগ্রেস, কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব নান্দাইলে পিআইবির তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ সমাপ্ত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে-কলমে আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রশিক্ষণ কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আনোয়ারায় জোড়া খুন: ঋণের স্ট্যাম্প চুরি করতে গিয়ে মা-মেয়েকে হত্যা, স্বীকারোক্তি একযোগে সিংহভাগ পত্রিকা বন্ধ করে দেওয়া ছিল শেখ মুজিবের পতনের অন্যতম কারণ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আনোয়ারায় হিজরি নববর্ষ উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ

শরীরে অতিরিক্ত পানি দেখা দিলে কী করবেন

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন স্বাস্থ্য ডেস্ক : নানা কারণে শরীরে অতিরিক্ত পানি জমতে পারে। মানবদেহের টিস্যু বা কলায় অতিরিক্ত পানি জমে ফুলে যাওয়ার নাম ‘ইডেমা’। শরীরের যে কোনো স্থানে পানি জমতে পারে। তবে পা, পেট, হাত ও মুখ– এসব স্থানে ইডেমা বা পানি বেশি দেখা যায়।

যেসব কারণে ইডেমা হয় তা হলো খাদ্যে অতিরিক্ত লবণ, হার্ট ফেইলিউর, কিডনি রোগ, লিভার সিরোসিস, গর্ভকাল, লিম্ফ বা লসিকা চলাচলে বাধা, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বা বসে থাকা, কিছু ওষুধ ক্যালসিয়াম ব্লকার, ব্যথানাশক, স্টেরয়েড ইত্যাদি।

কোনো কোনো সময় ইডেমা হার্ট ফেইলিউর, কিডনি রোগ বা লিভার সিরোসিসের মতো জটিল রোগের উপসর্গ বা চিহ্ন হিসেবে দেখা দেয়। হার্ট ফেইলিউর হলে হৃদযন্ত্র সংকোচনের মাধ্যমে প্রয়োজনীয় পরিমাণ রক্ত বের করতে পারে না। ফলে ফুসফুস, পা, পেটে পানি জমে যায়। কিডনি অসুস্থ হলে প্রস্রাবের মাধ্যমে দেহের অপ্রয়োজনীয় পানি ও লবণ বের করতে পারে না। চোখের চারদিক বা পায়ে পানি জমে ফুলে যায়। লিভার সিরোসিস হলে প্রোটিন উৎপাদন কমে যায়। পানি রক্তনালির ভেতরে না থেকে বাইরে চলে যায়। ওই স্থান ইডেমা হয়ে ফুলে যায়।

উপসর্গ

আক্রান্ত স্থান ফুলে যাওয়া, চামড়ার ঔজ্জ্বল্য ও স্থিতিস্থাপকতা কমে যাওয়া, আক্রান্ত অঙ্গ ভারী হয়ে চলাচলে সমস্যা দেখা দেওয়া, শ্বাসকষ্টের উদ্রেক হওয়া।

চিকিৎসা

শরীরে অতিরিক্ত পানি জমলে চিকিৎসকের পরামর্শমতো চিকিৎসা গ্রহণ করতে হবে।

চিকিৎসার পাশাপাশি যা করতে হবে তা হলো পরিমিতি পুষ্টিকর খাবার খেতে হবে; আলগা লবণ ও লবণাক্ত খাবার খাওয়া বন্ধ রাখতে হবে, ধূমপান বর্জন করতে হবে, সাধ্যমতো কায়িক পরিশ্রম ও ব্যায়াম করতে হবে, তেল-চর্বি-মিষ্টি কম খেতে হবে, উচ্চ রক্তচাপ, ইসকেমিক হার্ট ডিজিজ বা ডায়াবেটিস থাকলে ভালোভাবে চিকিৎসা ও নিয়ন্ত্রণ করতে হবে, ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে।

নিয়মিত চিকিৎসার পাশাপাশি ইডেমা যাতে চরম আকার ধারণ না করে, সেদিকে খেয়াল রাখতে হবে। এ জন্য কিছু বিষয় মানতে হবে। যেমন– চিকিৎসকের নির্দেশমতো ওষুধ নিয়মিত গ্রহণ, আলগা লবণ না খাওয়া, যে কোনো সংক্রমণের চিকিৎসা, রক্তশূন্যতা পূরণ, থাইরয়েডের চিকিৎসা, গর্ভকালীন বিশেষ যত্ন, সহনীয় মাত্রায় নিয়মিত ব্যায়াম করা, তেল-চর্বি-মিষ্টি কম খাওয়া, উত্তেজনা প্রশমন করা, ভারী কাজ না করা, ওজন আদর্শ মাত্রায় রাখা এবং সুশৃঙ্খল জীবনযাপন করা।

লেখক: বিশেষজ্ঞ চিকিৎসক
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর