বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

শরীর ঠান্ডা রাখতে যে সবজি খাবেন

লাইফস্টাইল ডেস্ক
মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩, ৩:৫৪ অপরাহ্ন

শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে হলে খাবার খেতে হবে বুঝেশুনে। কিছু খাবার শরীর গরম করে দেয়, কিছু খাবার আবার ভেতর থেকে ঠান্ডা করে। শরীরকে ভেতরে থেকে ঠান্ডা রাখার জন্য খুব বেশি কষ্ট করার কিংবা দামী খাবার খাওয়ারও দরকার নেই। এই কাজে আপনাকে সাহায্য করতে পারে একটি পরিচিত সবজি। বলছি লাউয়ের কথা। এই সবজি এখন সারা বছরই পাওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক এছাড়াও লাউ খাওয়ার আরও কিছু উপকারিতা-

লাউয়ের রয়েছে অনেক উপকারিতা। এটি মরণব্যাধি ক্যান্সার প্রতিরোধে কার্যকরী। লাউয়ে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট সাইটোটক্সিক ক্যান্সার কোষের বৃদ্ধিতে বাধা দেয়। এছাড়া লাউ খেলে শরীরে পানির ঘাটতি অনেকটাই দূর হয়। যে কারণে ডিহাইড্রেশনের ভয় থাকে না। আপনি যদি চান প্রাকৃতিকভাবেই আপনার শরীর ঠান্ডা থাকুক তবে নিয়মিত লাউ খাওয়ার অভ্যাস করুন।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, লাউয়ের থাকা বিভিন্ন পুষ্টিগুণ শুধু শরীরই ঠান্ডা রাখে না, বরং আরও অনেক অসুখের সঙ্গে লড়াই করতে পারে। লিভারের সমস্যায় ভুগছেন এমন ব্যক্তির জন্য এই সবজি ভীষণ উপকারী। তাই লিভারের সুস্থতা ধরে রাখতে নিয়মিত এই সবজি খেতে হবে। গবেষণায় দেখা গেছে, লাউয়ে থাকা কিছু উপকারী উপাদান যকৃতের কর্মক্ষমতা বাড়াতে কাজ করে।

বাড়তি ওজন ঝরাতে চাইলেও নিয়মিত লাউ খেতে হবে। কারণ এই সবজি ওজন কমানোর কাজে ভীষণ কার্যকরী। এতে ক্যালোরি থাকে খুবই কম। লাউয়ে থাকা বিভিন্ন উপাদান সাহায্য করে বিপাকের হার বাড়াতে, যে কারণে ওজন কমে সহজেই।

কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগে থাকেন অনেকেই। এর সমাধানে পাতে রাখতে পারেন লাউ। বিশেষজ্ঞরা বলছেন, লাউ খেলে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া সহজ হবে। ডায়াবেটিস রোগীরাও এই সবজি খেতে পারবেন নিশ্চিন্তে। এটি ব্লাড সুগার নিয়ন্ত্রণে লাউ কার্যকরী। লাউ খেলে ঠান্ডা থাকে পেটও।


এই বিভাগের আরো খবর