বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে শহিদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের

প্রেস বিজ্ঞপ্তি
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৭:৫৪ অপরাহ্ন

শোকাবহ শহিদ বুদ্ধিজীবী দিবস আজ। যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ মেধাবী সন্তানদের স্মরণ করলো বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ(বিএমডিএ)। আজ ১৪ডিসেম্বর (রবিবার) বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে সকালে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীগণ।

শহিদ বুদ্ধিজীবী দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন শেষে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শুরুতে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে ০১ মিনিট নিরবতা পালন করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীগণ।
পুস্পস্তবক ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মো: তরিকুল আলম (অতিরিক্ত সচিব)।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ শামসুল হোদা, অতিঃ প্রধান প্রকৌশলী ড. মোঃ আবুল কাসেম, বিএমডিএ সচিব নীলুফা সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. মোঃ ইকবাল হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জিন্নুরাইন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ শিবির আহমেদ, হিসাব নিয়ন্ত্রক রোকনুজ্জামান বিশ্বাস সহ কর্তৃপক্ষের সদর দপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, মনিটরিং অফিসার, হিসাব নিয়ন্ত্রক, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা, ভান্ডার কর্মকর্তা, সহকারী কোষাধ্যক্ষ ড্রাইভার, ট্রাক চালক সহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ শহিদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
এছাড়া রাজশাহী ও রংপুর বিভাগে মোট ১৬ জেলার বিভিন্ন রিজিয়ন ও জোন দপ্তরএর কর্মকর্তা-কর্মচারীরা শহিদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন ও আলোচনা সভা করেন।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মসজিদে বাদ যোহর শহিদদের আত্মার শান্তির কামনা করে বিশেষ দোয়া আয়োজন করা হয়।

উল্লেখ্য ১৪ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে এক শোকাবহ দিন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের মুহূর্তে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তান হানাদার বাহিনী বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যার মাধ্যমে বাঙালি জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। সেই ষড়যন্ত্রের নীলনকশা অনুযায়ী এই দিনে তারা বেছে বেছে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক, দার্শনিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে পৈশাচিক নির্যাতনের পর নির্মমভাবে হত্যা করে।

 


এই বিভাগের আরো খবর