বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

শাহজাদপুরে কাজ করতে গিয়ে লাশ হয়ে বাড়িতে ফিরলো দিনমজুর শ্রমিক

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ)
বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ৭:৪৫ অপরাহ্ন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের বায়রা গ্রামের দিনমজুর জোমাত আলী ফকির। স্ত্রী-সন্তান ছেড়ে চলে যাওয়ায় বৃদ্ধ মাকে নিয়ে বসবাস করতেন যমুনার দূর্গম চর বৃহাতকোড়া গুচ্ছগ্রামের একটি ছোট্ট ঘরে। এলাকায় ঘোল বিক্রি এবং দিনমজুরি করে চালাতেন জীবিকা।

আর সেই জীবিকার তাগিদে দিনমজুরি করতে গিয়ে শরীরে অসংখ্য আঘাত নিয়ে লাশ হয়ে বাড়িতে ফিরলেন অত্যন্ত সহজ সরল জোমাত আলী ফকির (৬০)। গত মঙ্গলবার সন্ধ্যায় জোমাত আলী মারা গেছে বলে বাড়িতে ফোন করে জানিয়ে তার রক্তাক্ত মৃতদেহ যমুনা নদীর তীরে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্বজনরা রাতে জোমাত আলীর মৃতদেহ বাড়িতে নিয়ে এসে অসংখ্য আঘাতের চিহ্ন এবং রক্তাক্ত অবস্থা দেখে কবর না দিয়ে পরদিন সকালে পুলিশে খবর দেয়।

গতকাল বুধবার (১ মে) সরেজমিনে গেলে নিহত দিনমজুর জোমাত আলীর বৃদ্ধ মা কমেলা খাতুন, ভাই আশরাফ ফকির এবং আজাদ ফকির জানান, জোমাত আলী কিছুটা পাগলাটে স্বভাবের সহজ-সরল এবং কৃপণ প্রকৃতির ছিলেন। ৭-৮ বছর আগে জোমাতের স্ত্রী ছেড়ে যাওয়ায় বৃদ্ধ মাকে নিয়ে গুচ্ছগ্রামে থাকতেন। ঘোল বিক্রি এবং দিনমজুরি করে যা আয় হতো তা কারো কাছে না রেখে নিজের কোমড়ে বাঁধা তফিলে (থলে) রাখতেন। সেই টাকার জন্যই তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা তাদের।

তারা আরও জানান, গত শনিবার বৃহাতকোড়া গ্রামের প্রতিবেশী হানিফ এবং সাহেব আলী দূরে কোথাও দিনমজুরির জন্য ডেকে নিয়ে যায় জামাত আলীকে। এরপর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় একটি অচেনা নাম্বার থেকে জোমাতের বাড়িতে ফোন দিয়ে জানানো হয় তিনি মারা গেছেন। পরে তারা নদীর ঘাটে গিয়ে জোমাত আলীর লাশ পেলেও সেখানে কাউকে খুঁজে পাননি। পরিবারের লোকজনের দাবী প্রতিবেশী হানিফ এবং সাহেব আলীই জোমাত আলীর তিল তিল করে জমানো টাকা লুট করতে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়।

এদিকে এ ঘটনার পর থেকেই বৃহাতকোড়া গ্রামের হানিফ এবং সাহেব আলী গা ঢাকা দিয়েছেন। তাদের ফোন বন্ধ বলে বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মোঃ খায়রুল বাশার জানান, থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গেছে। তাদের অনুসন্ধান শেষে বিস্তারিত জানানো যাবে।


এই বিভাগের আরো খবর