বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মবার্ষিকীর শুভ উদ্বোধন

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ)
বুধবার, ৮ মে, ২০২৪, ৬:৫১ অপরাহ্ন

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে শাহজাদপুর রবীন্দ্র কাছারীবাড়ীতে বিরাজ করছে উৎসবের আমেজ। দর্শনার্থী ও রবীন্দ্রপ্রেমীদের পদচারনায় মুখরীত হয়ে উঠেছে কবীর স্মৃতিবিজরিত কাচারিবাড়ি অঙ্গন।

আজ ২৫ শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে শুরু হয়েছে তিন দিনব্যাপি জন্মবার্ষিকী উৎসব। আজ বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে রবীন্দ্র কাচারি বাড়ির অডিটোরিয়ামে উদ্বোধন করা হয় তিনদিনব্যাপি অনুষ্ঠানমালা। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও রবীন্দ্র মেলা। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান বলেন, কবিগুরুর ১৬৩ তম জন্মবার্ষিকী উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলা প্রশাসন আয়োজিত এবারের তিনদিনব্যাপি অনুষ্ঠানমালা শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রী নারায়ন চন্দ।

তিনদিনব্যাপি জন্মবার্ষিকী অনুষ্ঠানকে ঘিরে সিরাজগঞ্জের শাহজাদপুরে উৎসবের আমেজ বিরাজ করছে। ইতি মধ্যে দেশি বিদেশি বিপুল ভক্তের কুটি বাড়িতে সমাগম ঘটেছে। কুটি বাড়িকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, শাহজাদপুর-৬ আসনের সংসদ সদস্য জনাব চয়ন ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি হোসেন আলী হাসান,সিরাজগঞ্জ -১,সিরাজগঞ্জ -২,সিরাজগঞ্জ -৩,সিরাজগঞ্জ -৪,সিরাজগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য ও শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান জনাব আজাদ রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি শাহ আযম সহ প্রমুখ।উল্লেখ্য, নাটোরের রানী ভবানীর জমিদারীর একটি অংশ শাহজাদপুরের জমিদারী নিলামে উঠলে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকনাথ ঠাকুর ১৮৪০ সালে মাত্র ১৩ টাকা ১০ আনায় শাহজাদপুরের এই জমিদারী কিনে নেন।

১৮৯০ থেকে ১৮৯৭ এই ৮ বছর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শাহজাদপুরের জমিদারী দেখাশুনার জন্য এখানে আসতেন এবং সাময়িকভাবে বসবাসও করতেন। আর এখানে বসেই কবি রচনা করেছেন কবিতা সোনারতরী, চিত্র, চৈতালী, কল্পনা, ছোটগল্প পোষ্ট মাষ্টার, রাম কানাইয়ের নির্বুদ্ধিতা, ব্যবধান, তারা প্রসন্নের কীর্তি, ছুটি, সমাপ্তি, ক্ষুধিত পাষান, অতিথি, ৩৮টি ছিন্ন পত্রাবলী, প্রবন্ধ ও গীতাঞ্জলির অংশ বিশেষ, নাটক বিসর্জন এর মত সাহিত্যকর্ম।


এই বিভাগের আরো খবর