সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়ন বেতকান্দি গ্রামের মোঃ আবু সাইদ (৫৬) পিতা মোঃ গোলাম খাঁ এর বসত বাড়িতে ঘরের বাঁশের ধরনার শহিত ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
নিহত ছালমা খাতুন (১১) বেতকান্দি গ্রামের মালতীডাঙ্গা পশ্চিম উচ্চ বিদ্যলয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। ছালমা খাতুন মানসকিভাবে কিছুটা অসুস্থ্য ছিল। গ্রাম্য ডাক্তার দিয়া মাঝেমধ্যে তাহাকে চিকিৎসা করাইতো । এছাড়া সে জেদী ও রাগী প্রকৃতির ছিল। সামান্য বিষয় নিয়া খাওয়া-দাওয়া বন্ধ করিয়া দিত।
গতকাল শনিবার সকাল ৭ টার সময় ছালমা খাতুন ঘুম থেকে উঠে খেলাধুলা করিতে থাকে। ঐ সময় তার মা আনজিলা খাতুন তাহার চিকিৎসার জন্য নারুয়া কবিরাজের বাড়ী যাওয়ার জন্য বাড়ী থেকে বের হলে ছালমা খাতুন তার মায়ের কাছ থেকে টাকা চায়। তার মা বলেন যে কবিরাজের বাড়ী থেকে এসে টাকা দিবো। এদিকে ছালমা খাতুন অভিমান করেন এবং তার বাবা কৃষি জমিতে কাজ করতে যায়।
কাজ শেষে বাবা বাড়ীতে এসে ঘরের মধ্যে গিয়ে দেখতে পায় ঘরের বাঁশের ধরনার সাথে ছালমা খাতুন (১১) গলায় ওড়না দিয়া ফাঁস লাগানো এবং ঝুলন্ত অবস্থায় রয়েছে। তখন তার বাবার ডাকচিৎকার দিলে আশপাশে থাকা এলাকার মানুষ এসে ছালমা খাতুনকে মাটিতে নামায়। দেখি সে মৃত্যুবরন করিয়াছে।
এবিষয়ে শাহজাদপুর থানার এসআই মোঃ এখালেছুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।