বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তাঁর বাবার দেখানো পথেই হাঁটছেন: এমপি রফিকুল ইসলাম বাচ্চু ঢাকা-ভাঙ্গা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৫ মতলব উত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত মতলব উত্তরে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাজনৈতিক মামলায় মাসের পর মাস আত্মগোপনে ছিলাম, অংশ নিতে পারিনি মা’য়ের জানাযায় নগরকান্দার এম এন একাডেমী এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ শেষ হতে ফের বিলম্ব, দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার গাজীপুর বিশেষ চেকপোস্ট, মোটরসাইকেলে কড়াকড়ি নজরদারি মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয় ও বসতঘর ভাঙচুর বৈশ্বিক কারণে বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড়

শ্যামনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে ড. মনিরুজ্জান মনিরের মতবিনিময়

আনোয়ারুল ইসলাম, শ্যামনগর (সাতক্ষীরা)
রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৪:৫৪ অপরাহ্ন

সাতক্ষীরার শ্যামনগরে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ড. মনিরুজ্জান মনিরের উদ্যোগে আজ রবিবার (২২ ডিসেম্বর) শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দেবী রঞ্জন মন্ডলের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক সোলায়মান কবীরের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. মনিরুজ্জান মনির। তিনি মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ৩১ দফা কর্মসূচির আলোকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো এবং তাদের মতামত শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ব্যক্তিগতভাবে মুক্তিযোদ্ধাদের খোঁজখবর নিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে যেকোনো প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জি এম লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ লিয়াকত আলী বাবু, সাংগঠনিক সম্পাদক গোলাম আলমগীর, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাব, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, কৃষকদলের সভাপতি নুরুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল, এবং মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মজিদ, প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা আলহাজ্ব শেখ আফজালুর রহমান, কার্যনির্বাহী সদস্য আবু সাঈদ সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তারা মুক্তিযোদ্ধাদের ভূমিকা, ত্যাগ এবং তাদের প্রতি বর্তমান প্রজন্মের দায়িত্বের ওপর আলোকপাত করেন।


এই বিভাগের আরো খবর